ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ আল-আমীন সরকার।
তিনি বিএনপি’র দুর্দিনে অত্র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে, মোঃ আল আমীন সরকার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের ঐতিহ্যবাহী সরকার বাড়ির মোঃ আঃ কাদির সরকারের পুত্র।
১৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৪নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন/২০২৫ অনুষ্ঠিত হবে।
তিনি সভাপতি প্রার্থী হিসেবে ওয়ার্ডের সকল নেতা কর্মীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।