শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
তারাকান্দায় খৈলাপুরী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: খাস জমি দখলের দাবি নাকচ ভূমি অফিসের ময়মনসিংহের ডায়মন্ড মামুনের ফ্রিল্যান্সিং এর আড়ালে পর্ণ সাইটের দালালী!এলাকায় চাঞ্চল্য : ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ’কে তারাকান্দা দলিল লেখক সমিতির অভিনন্দন টানা দ্বিতীয়বার ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মফিজ উদ্দিন তালুকদার ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ আমরা দালাল নই, উচ্চশিক্ষিত পেশাজীবী’: ময়মনসিংহে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ
নোটিশ :
Wellcome to our website...

বৃষ্টিকে উপেক্ষা করে উত্তরায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, দলের শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্ট

Reporter Name / ২৮৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও কুৎসিত অপপ্রচার” এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ঢাকার উত্তরায় আজমপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে উত্তরার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির হাজারো নেতাকর্মী দলে দলে মিছিলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং ও জমজম টাওয়ার অতিক্রম করে উত্তরা ১২ নম্বর সেক্টরের বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ব্যাপক জনসমাগম, দলীয় পতাকা ও স্লোগানে উত্তরা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি উত্তরায় বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ও সংগঠিত শোডাউন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আফাজ উদ্দিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যার প্রতিবাদে আমাদের রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাপনী বক্তব্যে তিনি বলেন, “বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।”

তিনি আরও জানান, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সব সময় রাজপথে থাকবে।”

শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হলেও এতে বিএনপির ঐক্য, শক্তি এবং আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতির স্পষ্ট বার্তা ফুটে উঠেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর