শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
তারাকান্দায় খৈলাপুরী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: খাস জমি দখলের দাবি নাকচ ভূমি অফিসের ময়মনসিংহের ডায়মন্ড মামুনের ফ্রিল্যান্সিং এর আড়ালে পর্ণ সাইটের দালালী!এলাকায় চাঞ্চল্য : ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ’কে তারাকান্দা দলিল লেখক সমিতির অভিনন্দন টানা দ্বিতীয়বার ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মফিজ উদ্দিন তালুকদার ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ আমরা দালাল নই, উচ্চশিক্ষিত পেশাজীবী’: ময়মনসিংহে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ
নোটিশ :
Wellcome to our website...

গভীর সাগরে ৬১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখ টাকা

Reporter Name / ৩৪১ Time View
Update : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ৬১ মণ ইলিশ ধরা পড়েছে একটি মাছ ধরার ট্রলারে। সোমবার (১৪ জুলাই) বিকেলে আলীপুর মৎস্যবন্দরে ফেরার পর মাছগুলো নিলামে বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়।

‘এফ বি আল্লাহর দান’ নামের ট্রলারটি গত বৃহস্পতিবার ২২ জন জেলেকে নিয়ে সাগরে যায়। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জাল ফেললে শনিবার বিকেলে ধরা পড়ে বিপুল পরিমাণ ইলিশ।

বিএফডিসির আওতাধীন মেসার্স খান ফিস আড়তে মাছগুলো নিলামে তোলা হয়। বড় ইলিশ প্রতি মণ ৭৩ হাজার, মাঝারি ৫৮ হাজার এবং ছোট ইলিশ ৪৪ হাজার টাকায় বিক্রি হয়।

মেসার্স খান ফিসের মালিক জানান, সম্প্রতি বড় আকারের ইলিশ বেশি ধরা পড়ছে। কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছের সরবরাহ ভালো থাকায় জেলেরা লাভবান হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর