সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

“জাতীয় ভোক্তা অধিকারের ডিজির পদত্যাগের দাবীতে মানববন্ধন”

Reporter Name / ৭০৬ Time View
Update : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

মোঃ জিল্লুর রহমান আজাদ,সহ সম্পাদক, জাগ্রত প্রতিদিন //আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি (এ.এইচ.এম সফিকুজ্জামান) এর পদত্যাগের দাবীতে মানববন্ধন করা হয়।

বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে নেতৃবৃন্দ এই দাবী তুলেধরেন।বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের নামে অপপ্রচারের অভিযোগ করা হয় মানববন্ধনে।

বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম বক্তব্যে বলেন ভোক্তা অধিকার নামের সামাজিক সংগঠনগুলোর সাথে এ পর্যন্ত কোন প্রকার মত বিনিময় না করে দেশব্যাপী ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান গুলোর নামে অপপ্রচার করে ভোক্তার ডিজি স্ববিরোধী বা কাণ্ডজ্ঞানহীন আচরন করেছেন।২০২০সালে বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে উকিল নোটিশ করে এটা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা জানতে পারি।০৩/১১/২০ তারিখে জাতীয় ভোক্তা অধিদপ্তরের স্ব শরীরে উপস্থিত হয়ে সমস্ত প্রমাণপত্রসহ উক্ত নোটিশের লিখিত জবাব দাখিল করি।যাহার রিসিভ কপি আমাদের কাছে আছে।
দুই বছর পরে একই বিষয়ের উপরে জাতীয় ভোক্তা অধিদপ্তর পেপার বিজ্ঞাপন সহ,বিভিন্ন প্রশাসনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।আমাদের সঙ্গে কোন মতবিনিময় ছাড়া ই এহেন সিদ্ধান্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল মাত্র। কেন্দ্রীয় কমিটি পরিবর্তন হবে প্রতি আড়াই বছর পর পর, ২০০৯ থেকে ২০২২ এখনো কমিটি পরিবর্তন হয়নি কেন?সরকার কর্তৃক স্বীকৃত ভোক্তা সংস্থাগুলোর দেওয়া তথ্যের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয় না কেন?
ভোক্তা অধিকার আইনে সরকার কর্তৃক স্বীকৃত ভোক্তা সংস্থাগুলোকে প্রাধান্য দেওয়ার পরেও তাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করার কারন কি?

এ সমস্ত অপরাধের জন্য একমাত্র দায়ী জাতীয় ভোক্তা অধিদপ্তরের ডিজি। একজন দায়িত্বহীন ব্যর্থ লোক এতবড় গুরুত্বপূর্ণ পদে থাকার কোন অধিকার তার নেই। বক্তারা তার অপসারণ দাবি করেন।

উপস্থিত নেতৃবৃদ আরো বলেন ৩০ দিনের মধ্যে অপপ্রচারের জন্য ক্ষমা চেয়ে গন মাধ্যমে বিবৃতি দেয়া নাহয় আবারো দেশব্যাপী রাজপথে নেমে কঠোর আন্দোলন এবং আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
বার্তা প্রেরক, লায়ন মোঃ নুর ইসলাম
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর