শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ।
১২ জুলাই (রবিবার) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের এমপি-এর নেতৃত্বে এই জিয়ারত সম্পন্ন হয়। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার সহ দেশের বাকি ৮টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন। পরে দেশের সার্বিক কল্যাণ ও মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।