শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

রাজপথের লড়াকু সৈনিক বারবার কারানির্যাতিত ময়মনসিংহের যুবদল নেতা আলমগীর হোসেন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৪৩৮ Time View
Update : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে রাজপথের লড়াই-সংগ্রাম আর বারবার কারানির্যাতনের শিকার হয়েও নিজ আদর্শে অবিচল রয়েছেন মহানগর যুবদলের অন্যতম নেতা মোঃ আলমগীর হোসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ এবং অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হওয়া এই নেতার ত্যাগ ও সাহসিকতা এখন স্থানীয় নেতাকর্মীদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
​দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও যুবদলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে গিয়ে মোঃ আলমগীর হোসেন বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রোষানলে পড়েছেন। রাজপথে সক্রিয় থাকার কারণে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। তবুও দমে যাননি এই লড়াকু নেতা; প্রতিবার জেল থেকে বেরিয়েই আবারও ঝাঁপিয়ে পড়েছেন জনগণের অধিকার আদায়ের আন্দোলনে।
​স্থানীয় যুবদল কর্মীদের মতে, ময়মনসিংহ মহানগরের ২৬নং ওয়ার্ডের মধ্য বাড়েরার বাসিন্দা আলমগীর হোসেন একজন আপসহীন ও ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত। শত প্রতিকূলতা ও জেল-জুলুম সহ্য করেও তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে গত সংসদ নির্বাচনে দলকে সুসংগঠিত করতে তার ভূমিকা ছিল অপরিসীম।
​তৃণমূলের অভিযোগ, বারবার কারানির্যাতনের শিকার হওয়া এবং দলের প্রতি চরম অনুগত থাকা সত্ত্বেও ময়মনসিংহের বিএনপির নীতিনির্ধারকগণ এখন পর্যন্ত তাকে কোনো সম্মানজনক পদে আসীন করেননি। তাই আসন্ন দিনে দলের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করতে তাকে ময়মনসিংহ মহানগরীর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার দাবি জোরালো হচ্ছে।
​কারানির্যাতন ও নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মোঃ আলমগীর হোসেন বলেন, “আদর্শের প্রশ্নে আমি কখনো আপস করিনি এবং করব না। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে ছিলাম, আছি এবং থাকব। বারবার জেল খেটেছি, কিন্তু মনোবল হারাইনি। শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত।”
​ময়মনসিংহ মহানগর যুবদলের এই নেতার সাহসী ও আপসহীন ভূমিকা আগামী দিনে দলের তৃণমূল পর্যায়ে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর