সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখক ও নকলনবিশদের অধিকার আদায়ে আইনমন্ত্রীর কাছে মাসুদ রানার জোরালো দাবি দলিল লেখকদের পারিশ্রমিক বৃদ্ধি ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস আইনমন্ত্রীর তারাকান্দার  নকলনবিশ নুরুল হক সরকারের মৃত্যুতে সোহেল আকন্দের গভীর শোক কাঁচিঝুলী মোড়ে ড্রেনেজ কাজের ধীরগতি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও  দুর্গন্ধে চরম ভোগান্তিতে ময়মনসিংহবাসী তারাকান্দায় খৈলাপুরী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: খাস জমি দখলের দাবি নাকচ ভূমি অফিসের ময়মনসিংহের ডায়মন্ড মামুনের ফ্রিল্যান্সিং এর আড়ালে পর্ণ সাইটের দালালী!এলাকায় চাঞ্চল্য : ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে ২ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২৫৮ Time View
Update : সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাহেন্দ্রক্ষণে ময়মনসিংহ শহরের আমিন বাজারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সদর সাব-রেজিস্ট্রার অফিস আয়োজিত ‘সিজন-১ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ১৬টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​সদর সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান-এর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ত্রিশাল সাবরেজিস্ট্রার ​ওমর ফারুক পলাশ,
​ ফুলপুর সাব-রেজিস্ট্রার শেখ নাসিমুল আরিফ,
​ তারাকান্দা সাব-রেজিস্ট্রার ​রহমত উল্লাহ লতিফ, সাবেক সদর সাব-রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন।
​ নকল নবীস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আকন্দ ।
বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক দলিল লেখক ও বিশিষ্ট সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শামীম আলম সরকার ও মো. ইকবাল হোসেন।
​টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খামেনী ফাইটার্স বনাম হাই ভোল্টেজ ফাইটার্স।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের নৈপুণ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। টুর্নামেন্টের ১৬টি দল নক-আউট ভিত্তিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। মাঠের চারপাশ দর্শকদের উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ।
​খেলার মাঠে ধারাভাষ্যকার হিসেবে নিজের জাদুকরী কণ্ঠে দর্শকদের মাতিয়ে রাখেন শামীম আলম সরকার। তার সাবলীল ও প্রাণবন্ত ধারা বর্ণনায় টুর্নামেন্টে ভিন্ন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর