মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ২১০ Time View
Update : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ব্যবসায়িক সততা, অমায়িক ব্যবহার আর অক্লান্ত পরিশ্রমে স্থানীয় ক্রেতা সাধারণের মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের তরুণ ব্যবসায়ী মোঃ শাকিল খান। ময়মনসিংহ সদর উপজেলার ২৬নং ওয়ার্ডের মধ্য বাড়েরা মার্কেটে অবস্থিত তাঁর প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ দীর্ঘ বছর ধরে এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি স্থানীয় মানুষের চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করেছে, যার ফলে এখন এক ছাদের নিচেই মিলছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রকমারি পণ্য।
​মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা, মৃত কামাল উদ্দিন খানের পুত্র মোঃ শাকিল খান এলাকায় একজন সৎ, হাসিখুশি ও আদর্শ ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। অতি অল্প সময়ে তিনি তাঁর সততা ও আন্তরিক সেবার মাধ্যমে ক্রেতা সাধারণসহ গোটা এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন। করপোরেট প্রতিযোগিতার যুগেও কেবল সততাকে পুঁজি করে কীভাবে সফল হওয়া যায়, শাকিল খান যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।
​বর্তমানে ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’-এ উন্নত মানের হার্ডওয়্যার সামগ্রী ও ইলেকট্রিক পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে। এর পাশাপাশি স্থানীয় যাতায়াত ব্যবস্থার কথা বিবেচনা করে সাইকেল, রিক্সা এবং ভ্যান গাড়ির পার্টস ও যাবতীয় সরঞ্জামও সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। শুধু তাই নয়, গৃহস্থালির জরুরি প্রয়োজনে গ্যাস সিলিন্ডার সরবরাহসহ সব ধরনের স্টেশনারী পণ্যও মিলছে এখানে।
​প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সেবার পরিধি বৃদ্ধি প্রসঙ্গে প্রোপাইটার মোঃ শাকিল খান অত্যন্ত বিনয়ের সাথে জানান, “ব্যবসা কেবল মুনাফা অর্জনের জন্য নয়, মানুষের সেবা করারও একটি বড় মাধ্যম। আমরা সবসময় ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছি। মধ্য বাড়েরা মার্কেটসহ আশেপাশের এলাকার মানুষ যেন একই স্থানে তাদের প্রয়োজনীয় সব নিত্যপণ্য ও যান্ত্রিক সরঞ্জাম সাশ্রয়ী মূল্যে পেতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। ক্রেতাদের মুখের সন্তষ্টিই আমার ব্যবসার মূল সার্থকতা।”
​স্থানীয় ক্রেতা ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শাকিল খানের সততা ও মিষ্টি ব্যবহারে তারা অত্যন্ত মুগ্ধ। মধ্য বাড়েরা বাজারে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের এই বহুমুখী পণ্যের সমাহারের ফলে এলাকার সর্বস্তরের মানুষের সময় ও যাতায়াত খরচ অনেকটাই বেঁচে যাচ্ছে। একজন আদর্শ ও সমাজসচেতন ব্যবসায়ী হিসেবে শাকিল খানের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক সাড়া ফেলেছে।
​যেকোনো প্রয়োজনে বা পণ্য সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি দোকানে অথবা ০১৭৮১-৫৩০১০৯ ও ০১৩২৩-৬৩৪৬২৫ নম্বরে যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর