শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধিঃ- / ৩০৫ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চরনিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় মোঃ ছফির উদ্দিন শহিদ (৫০) নামে এক ব্যক্তি দায়ের কোপে গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনিসহ আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,সোমবার (১১ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ছফির উদ্দিন তার নিজ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ স্বপন, মামুন, মালেকসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ১ ও ২ নং বিবাদী তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ মারলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতের হাড় ভেঙে রক্তাক্ত জখম হয়।
​হামলা চলাকালীন ভুক্তভোগীর স্ত্রী সুফিয়া বেগম, ছেলে সাগর ও দেবর ডালিমসহ পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঞ্ছিত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সুফিয়া বেগম অভিযোগ করেন, “আমরা হাসপাতালে থাকার সুযোগে বিবাদীরা আমাদের বসতবাড়িতে ঢুকে পুকুর থেকে প্রায় ২০ লাখ টাকার মাছ এবং সেচের মোটর লুট করে নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
​এই ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে চাইলে স্থানীয় সাক্ষীরা জানান, হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল।
​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর