বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ’কে তারাকান্দা দলিল লেখক সমিতির অভিনন্দন টানা দ্বিতীয়বার ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মফিজ উদ্দিন তালুকদার ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ আমরা দালাল নই, উচ্চশিক্ষিত পেশাজীবী’: ময়মনসিংহে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ মেকানিক হতে ক্যাসিনো সম্রাট; ময়মনসিংহের ডায়মন্ড মামুনের রহস্যময় উত্থান উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে খাল দখল করে ফিশারি: জলাবদ্ধতায় ১০ হেক্টর জমির ফসল পানির নিচে তারাকান্দায় ফার্মাসিস্টের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: এলাকায় চাঞ্চল্য ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ সদরের সিয়াম সরকার নিহত
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ’কে তারাকান্দা দলিল লেখক সমিতির অভিনন্দন

আজিজুল হক আজিজ (ময়মনসিংহ)।। / ১১৭ Time View
Update : বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ঐতিহ্যবাহী পেশাদারিত্ব ও সুযোগ্য নেতৃত্বের ধারাবাহিকতায় পুনরায় ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মোঃ মফিজ উদ্দিন তালুকদার। গত ৯ই মে অনুষ্ঠিত জেলা সমিতির সম্মেলনে সদস্যদের সমর্থনে তিনি টানা দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব লাভ করেন।

​মফিজ উদ্দিন তালুকদার পুনরায় নির্বাচিত হওয়ায় গত ১১ই মে( মঙ্গলবার)  তারাকান্দা দলিল লেখক সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আহবায়ক আলতাফ হোসেন সরকারের নেতৃত্বে এই অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন সরকার, জাহাঙ্গীর হোসেন সরকার, সাইদুল হক চকদার, শফিকুল ইসলাম সরকার,নুরমোহাম্মদ বাচ্চু সরকার,  মুখলেছুর রহমান (রুবেল সরকার),বাবুল মিয়া সরকার, আবু সাঈদ তালুকদার, শাহজাহান সরকার,কাজী উদ্দিন সরকার,  আশরাফুল আলম রাসেল,কামরুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
​১৯৮৩ সালের ২০শে অক্টোবর, তারাকান্দার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম  তালুকদার পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি ।
১৯০৮ সালে ভূমি রেজিস্ট্রেশন আইন প্রবর্তনের সময় থেকেই তার পরিবার এই পেশায় জড়িত। পিতামহ মরহুম হাছেন আলী তালুকদার ও পিতা মরহুম আবুল হাসিম তালুকদারের উত্তরসূরি হিসেবে ১৯৯৮ সালে তিনি এই পেশায় আসেন।
তিনি মাত্র ২৫ বছর বয়সে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। বর্তমানে তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
​পেশাগত দায়িত্বের পাশাপাশি মফিজ উদ্দিন তালুকদার একজন দক্ষ সাংবাদিক ও শিক্ষানুরাগী:
​তিনি ‘দৈনিক স্বাধীন বাংলার সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
​সাবেক প্রধান শিক্ষক হিসেবে গাজীপুর সদর আঃ সামাদ মেমোরিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলে দায়িত্ব পালন  করেছেন।

​মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য এবং প্রথম স্নাতক ডিগ্রীধারী সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখছেন তিনি।
​টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশিদ সরকার এবং মহাসচিব কেএস হোসেন টমাসসহ জেলা ও উপজেলার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আগামী দিনগুলোতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর