শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহে খাল দখল করে ফিশারি: জলাবদ্ধতায় ১০ হেক্টর জমির ফসল পানির নিচে তারাকান্দায় ফার্মাসিস্টের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: এলাকায় চাঞ্চল্য ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ সদরের সিয়াম সরকার নিহত উজ্জ্বল মিয়ার সার্টিফিকেট ও মার্কসীট হারিয়েছে তারাকান্দায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক -ক্রেতা বিক্রেতাদের দূর্ভোগ তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ত্রিশালে মায়ের ফেলে যাওয়া সন্তানের আশ্রয় এখন সবুজ মিয়ার পরিবারে: মানবতার এক বিরল দৃষ্টান্ত” ময়মনসিংহে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নির্দোষ বাবা-মায়ের মুক্তি চায় এলাকাবাসী:তারাকান্দায় সাজানো অপহরণ মামলায় মানবিক সংকটে কিশোর ইফতু ​ তারাকান্দায় শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড,২ নারীর কারাদণ্ড
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে খাল দখল করে ফিশারি: জলাবদ্ধতায় ১০ হেক্টর জমির ফসল পানির নিচে

ময়মনসিংহ প্রতিনিধি।। / ৩৯ Time View
Update : শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ময়মনসিংহ  সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নে পানি নিষ্কাশনের রাঘবপুর চিকামারীর খালটি দখল করে মৎস্য ফিশারি নির্মাণের অভিযোগ উঠেছে। এর ফলে ইউনিয়নের রাঘবপুর চিকামারি এলাকার প্রায় ১০ হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শত শত কৃষকের সারা বছরের ঘাম ঝরানো ফসল নষ্ট হয়েছে।

​বুধবার (২৯ এপ্রিল) সরজমিনে রাঘবপুর চিকামারি এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে আছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের একমাত্র পথটির মুখ কৃত্রিমভাবে বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। পানি সরতে না পারায় ধানের ফসল পানির নিচে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে।

​ভুক্তভোগী  এক কৃষক  আক্ষেপ করে বলেন, “এই খালটিই ছিল আমাদের এলাকার পানি নামার একমাত্র ভরসা। এখন খালের মুখ বন্ধ থাকায় আমাদের কষ্ট করে লাগানো ফসল মাঠেই পচে যাচ্ছে। আমরা এখন নিরুপায়।”
​স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগ— এলাকার প্রভাবশালী ব্যক্তি নুরুল হক, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও আব্দুর রহমান মিলে খালের গতিপথ আটকে দিয়েছেন।তারা সেখানে ব্যক্তিগত মৎস্য ফিশারি তৈরি করে পানির স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করেছেন।

​ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ,তোতা মিয়া,এমদাদুল হক মিন্টু, আঃ বারেক, আজিত মাস্টার, আনিসুর রহমান ও ফজলুল হক মন্ডলসহ বহুকৃষকের ধানের ফসল নষ্ট হয়েছে।  ক্ষতিগ্রস্থ্য কৃষকেরা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বারবার অনুরোধ সত্ত্বেও তারা খালের মুখ উন্মুক্ত করছেন না। একাধিক  কৃষক   বলেন, “ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”
​বর্তমানে জীবন-জীবিকা রক্ষার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত কৃষক সমাজ।
​অবিলম্বে খালের মুখ থেকে অবৈধ বাঁধ ও ফিশারি অপসারণ করতে হবে।
​পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে খালটি খনন করতে হবে।
​ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
​কৃষকরা জানান, আগামী মৌসুমের আবাদ নিশ্চিত করতে হলে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের অপেক্ষায় প্রহর গুনছেন চরনিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর চিকামারী এলাকার কয়েকশ কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর