মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহের পনঘাগড়ায় ‘আমাদের গ্রাম, আমাদের উৎসব’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২৮১ Time View
Update : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

‘আমাদের গ্রাম, আমাদের উৎসব’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের পনঘাগড়া গ্রামে এক ব্যতিক্রমী ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী উৎসব পালিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে এই উৎসবের আয়োজন করা হয়। ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়নের পনঘাগড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত ছিল পুরো গ্রাম।

​ ৩০ মে ২০২৬, শনিবার পনঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৮:০০ ঘটিকা থেকে এই বর্ণাঢ্য উৎসব শুরু হয়। সারাদিনব্যাপী সকল বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

​এবারের ঈদ উৎসবকে সফল করতে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও তরুণ সমাজ একযোগে কাজ করেছেন। উৎসবের বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জার দায়িত্বে ছিল স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠান ‘অতিথি ডেকোরেটর’ (প্রোপাইটর: কাজী হারুনুর রশিদ) এবং ‘অতিথি ইলেকট্রনিক্স’ (প্রোপাইটর: কাজী গোলাম কিবরিয়া শামীম)। এছাড়াও সৌজন্য সহযোগিতায় এগিয়ে আসে ‘জারিফ অটো পার্টস এন্ড ব্যাটারি’র প্রোপাইটর মোঃ মোশারফ হোসেন বাপ্পি, ‘নাজমুল টেলিকম’-এর প্রোপাইটর মোঃ নাজমুল হোসেন এবং ‘রাজু এন্টারপ্রাইজ’-এর প্রোপাইটর মোঃ আব্দুল মতিন।

​পুরো উৎসবটি আব্দুল লতিফ সরকারের তত্ত্বাবধানে এবং মো. বোরহানের সার্বিক সমন্বয়ে পরিচালিত হয়। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা, বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শাফায়েতুল ইসলাম পাভেল।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন কাজী গোলাম মাওলা তোফায়েল।

​উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ জেলা মটর পরিবহন মালিক সমিতির সম্পাদক (বাস বিভাগ) মোঃ রফিকুল ইসলাম শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ সাজিদুল হক তালুকদার এফসিএ,দি  হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক শ্রী জয়ন্ত কর, আলহাজ্ব আঃ হেকিম খান মাস্টার, মোঃ সালাহ উদ্দিন শেখ সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​গ্রামের এই উৎসবমুখর পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করেছেন এলাকার তরুণ ও সমাজসেবকবৃন্দ। যাদের মধ্যে অন্যতম— মোঃ শাকের হোসেন ভূঁইয়া, মোঃ হাবিবুর রহমান (হবি), মির্জা রাসেল, মির্জা মুনসুরুল হক (প্রতীক), কাজী মোবারক হোসাইন আহাদ, মোঃ শহিদুল ইসলাম (শহীদ), মোঃ আল-আমিন, আহম্মাদুল আমিন (আসলাম), মোঃ মোশারফ হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ ফজলুল হক (ইপ্পন), মোঃ সুলতান উদ্দিন রতন, মোঃ রাকিবুল ইসলাম (রাকিব), মোঃ শোয়াইব-আল-হাসান এবং মোঃ ইস্রাফিল হোসেন।

​উৎসবটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতায় ছিলেন সার্জেন্ট (অবঃ) আনোয়ার হোসেন, মোঃ আসাদুল হক, মোঃ আজিজুল হক হেলাল, মোঃ নুরুল ইসলাম, মোঃ রিহান, মোঃ সানোয়ার হোসেন আকন্দ, মোঃ সাজ্জাদ হোসেন এবং মোঃ শিপন মিয়া।
আয়োজনগণ জানান,”‘আমাদের গ্রাম, আমাদের উৎসব’ মূলত পনঘাগড়া গ্রামের সকল মানুষের একটি প্রাণের মিলনমেলা। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই মেলবন্ধনের চেষ্টা করেছি।”

​দিনশেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। গ্রামীণ জনপদে সৌহার্দ্য ও সম্প্রীতির এই অনন্য নজির প্রতিবছর বজায় থাকবে— এমনটাই প্রত্যাশা পনঘাগড়াবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর