মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল 

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর প্রথম চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট জননেতা  মোতাহার হোসেন তালুকদার নিযুক্ত হয়েছেন। তাঁর এই নিয়োগে ময়মনসিংহ অঞ্চলজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

​ ২৩ জুন মঙ্গলবার (২০২৬) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব লাভ করায় তাঁকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
​এরই ধারাবাহিকতায় তারাকান্দার ঐতিহ্যবাহী বাট্রা ভাটপাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পক্ষ থেকে সভাপতি এডভোকেট নজরুল ইসলাম ইসমাইলের নেতৃত্বে নবনিযুক্ত চেয়ারম্যানকে  ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

​এডহক কমিটির নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, “ মোতাহার হোসেন তালুকদার একজন যোগ্য ও দূরদর্শী জননেতা। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ অত্যন্ত সময়োপযোগী। আমরা আশাবাদী, তাঁর গতিশীল ও দক্ষ নেতৃত্বে ময়মনসিংহ বিভাগ একটি আধুনিক, সুপরিকল্পিত এবং তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।”
​নেতৃবৃন্দ আরও বলেন,  মোতাহার হোসেন তালুকদারের হাত ধরে ময়মনসিংহের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। বাট্রা ভাট পাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর