শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

বানিহালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন আব্দুল হাকিম মাস্টার

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ২১৭ Time View
Update : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২ নং বানিহালা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম মাস্টার। সম্প্রতি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে নিজ বাসায় সাধারণ মানুষের সাথে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
​”সেবাই হোক আমাদের অঙ্গীকার, সমৃদ্ধ বানিহালা গড়ার লক্ষ্য সবার”—এই স্লোগানকে ধারণ করে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। পেশায় শিক্ষক আব্দুল হাকিম মাস্টার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসরে থাকলেও এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক নানা কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
​প্রার্থিতা ঘোষণা কালে আব্দুল হাকিম মাস্টার বলেন, “শিক্ষকতা আমার পেশা হলেও জনসেবা আমার দীর্ঘদিনের ব্রত। এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকতেই আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। জয়ী হলে আমি বানিহালা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করব। সরকারি সকল সুযোগ-সুবিধা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, বানিহালা থেকে মাদক ও অপরাধ নির্মূল করে নিরাপদ জনপদ গড়তে তিনি বদ্ধপরিকর।
​এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আব্দুল হাকিম মাস্টারের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের কারণে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন শিক্ষিত, অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব বানিহালা ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর