শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

বাংলাদেশের একমাত্র নারী যাদুশিল্পী আজরা জ্যাবিন ময়মনসিংহের গর্ব

মোঃ মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৬৬০ Time View
Update : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে জন্মগ্রহণকারী বাংলাদেশের একমাত্র সেলিব্রেটি ম্যাজিশিয়ান-আজরা জ্যাবিন। হয়তো আমরা তাকে ভূলে গেছি। তিনি ময়মনসিংহের তথা সমগ্র  বাংলাদেশের গর্ব । ব্ল্যাক বেল্ট পাওয়া এই নারী ছিল ‘৮০ এর দশকে তরুণীদের আইকন। একবার কয়েক ছিনতাইকারীকে তিনি কুংফু কারাত প্রয়োগের মাধ্যমে একাই শায়েস্তা করে খবরের শিরোনাম হয়েছিলেন।
আজরা জেবিন একজন বাংলাদেশী জাদুকর যিনি “বাংলাদেশের প্রথম নারী জাদুকর” হিসেবে পরিচিত। তিনি জাদুকর জাহিদ খান পাঠানের কাছ থেকে জাদু শিখেছিলেন এবং জাদু শিল্পের প্রতি আগ্রহ থেকেই এই পেশায় আসেন।
তিনি বাংলাদেশের প্রথম নারী জাদুকর হিসেবে পরিচিতি লাভ করেন।
প্রখ্যাত জাদুকর জাহিদ খান পাঠানের জাদু দেখে তিনি জাদু শিল্পের প্রতি আগ্রহী হন এবং তার কাছ থেকে জাদু শেখেন।
তিনি শুধু জাদুতেই পারদর্শী ছিলেন না, বরং কুংফু কারাতের মতো বিষয়েও তার দক্ষতা ছিল।
তিনি বাংলাদেশের প্রথম নরী জাদুকর
প্রখ্যাত জাদুকর জাহিদ খান পাঠানের জাদু দেখে জাদু শিল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তখন তিনি ময়মনসিংহ আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। জাদুকর জাহিদ খান পাঠান সেই স্কুলে জাদু দেখাতে যান।তখন আজরা জ্যাবিনের আগ্রহ দেখে তাকে ঢাকা এসে তার কাছে জাদু শিখার জন্য বলেন। শুরু করেন জাদু চর্চা, অল্প কিছুদিনের মধ্যেই তিনি মহিলা জাদুকর হিসেবে আলোড়ন সৃষ্টি করে ফেলেন। মাথায় তাজ, কাঁধে কবুতর এর ছবি দিয়ে একটি পোস্টার দেখা যেত ঢাকা শহরে রাস্তাঘাটে। ওই সময় বাংলাদেশ টেলিভিশনেও তিনি নিয়মিত শো করতেন। দেশের বড় বড় প্রোগ্রামে তিনি ম্যাজিক দেখাতেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন দেশে দলবল নিয়ে জাদু দেখাতে যেতেন বিশ্ব বিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র ও ডেবিট কপার ফিল্ডের সঙ্গে তার পরিচয় ও ওঠাবসা হয়। ১৯৯০ সনে বিশ্ব জাদু সংস্থা ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান্স এর তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার এওয়ার্ড এ মোরিস বাংলাদেশে সফরে আসেন। ওই সংগঠনের দুটি শাখা কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। একটি শাখার দায়িত্বে ছিলেন আজরা জাবিন। জাদুশিল্পে তার বিশেষ অবদান রয়েছে। হঠাৎ করে ২০০০ সালের পর থেকে তিনি অদৃশ্য হয়ে যান মিডিয়া থেকে। কি কারণে যেন তিনি নিজেকে গুটিয়ে নেন এরপর থেকে তাকে আর মিডিয়ায় দেখা যায়নি।
ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জের চরঈশ্বরদিয়া পৈত্রিক নিবাসের নিজবাড়ীতে তিনি দীর্ঘদিন যাবত অবস্থান করছেন। আসলে আধুনিক স‍্যাটেলাইটের যুগে যাদু দেখবে এমন দর্শক কমতে শুরু করেন।
তিনি বড়ই অভিমানী কাউকে কিছু বলেন না। তাই সকলের কাছ থেকে নিরবে সরে গেছেন।
ময়মনসিংহের নারী সাংবাদিক সেলিনা কবির গত ৬ই সেপ্টেম্বর/২৫ তারিখ (শনিবার) এই গুণী যাদু শিল্পী আজরা জ্যাবিনের ময়মনসিংহের বাসায় সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন অনেক আলাপচারিতায় কিছু সময় অতিবাহিত করেন এই গুণী যাদুশিল্পী ও গুণী সাংবাদিক সেলিনা কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর