বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

দলিল লেখক ও নকলনবিশদের অধিকার আদায়ে আইনমন্ত্রীর কাছে মাসুদ রানার জোরালো দাবি

মফিজ উদ্দিন তালুকদারঃ- / ৩০৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

দেশের নিবন্ধন অধিদপ্তরের (রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট) বিদ্যমান সংকট নিরসন ও আধুনিকায়নের লক্ষ্যে আয়োজিত বিশেষ কর্মশালায়  কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এক অনন্য কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি অফিসের সাব-রেজিস্ট্রার মাসুদ রানা। দেশের সকল দলিল লেখক ও নকলনবিশের দীর্ঘদিনের বঞ্চনার কথা সরাসরি আইনমন্ত্রীর সামনে তুলে ধরে কর্মশালায় মূল আকর্ষণ ও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

​গত শনিবার (১৬ মে ২০২৬) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নিবন্ধন অধিদপ্তর কর্তৃক এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। অধিদপ্তরটির মহা-পরিদর্শক (আইজিআর) কাজী আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: আসাদুজ্জামান, এমপি।

​কর্মশালায় সারাদেশের সকল জেলা ও সাব-রেজিস্ট্রারদের উপস্থিতিতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সরকারের শীর্ষ মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পান সাব-রেজিস্ট্রার মাসুদ রানা। তিনি অত্যন্ত সাহসিকতা ও যৌক্তিকভাবে দেশের ৫০ হাজার দলিল লেখক এবং ১৫ হাজার নকলনবিশের (এক্সট্রা মোহরার) বর্তমান জীবনসংগ্রামের চিত্র তুলে ধরেন।
​বক্তব্যে সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন:

​”বর্তমান বাজারপরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দেশের ৫০ হাজার দলিল লেখক অত্যন্ত কঠিন সময় পার করছেন। তাদের জীবিকার স্বার্থে দলিল লেখার পারিশ্রমিক জরুরি ভিত্তিতে যুক্তিযুক্তভাবে পুনঃনির্ধারণ করা প্রয়োজন। একই সাথে, সরকারি কাজের অন্যতম চালিকাশক্তি দেশের ১৫ হাজার নকলনবিশের চাকরি স্থায়ীকরণের বিষয়টি এখন সময়ের দাবি।”

​সাব-রেজিস্ট্রার মাসুদ রানার উত্থাপিত সুনির্দিষ্ট দাবিগুলোর পরিপ্রক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী জনাব মো: আসাদুজ্জামান, এমপি অত্যন্ত ইতিবাচক সাড়া দেন। তিনি মাসুদ রানার উত্থাপিত পয়েন্টগুলো নিজে নোট নেন এবং এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

​মন্ত্রী জানান, নিবন্ধন অধিদপ্তরকে আধুনিক ও জনবান্ধব করতে মাঠ পর্যায়ের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দ্রুততম সময়ের মধ্যে দলিল লেখকদের পারিশ্রমিক পুনঃনির্ধারণ ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
​কর্মশালায় উপস্থিত জেলা ও সাব-রেজিস্ট্রারবৃন্দ মাঠ পর্যায়ের সাধারণ কর্মচারীদের দুঃখ-দুর্দশা মন্ত্রীর সামনে সফলভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ -তারাকান্দা দলিল লেখক সমিতির অন্যতম নেতা গণমাধ্যম ব্যক্তিত্ব মফিজ উদ্দিন তালুকদার-  সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সুদক্ষ সাবরেজিস্ট্রার মাসুদ রানার এই বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে দেশের নিবন্ধন বিভাগে এক ঐতিহাসিক ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর