বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

দলিল লেখকদের পারিশ্রমিক বৃদ্ধি ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস আইনমন্ত্রীর

মফিজ উদ্দিন তালুকদারঃ- / ২৩৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দেশের নিবন্ধন অধিদপ্তরের (রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট) বিদ্যমান সমস্যা নিরসন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে ২০২৬) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নিবন্ধন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

​কর্মশালায় দেশের সকল জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের উপস্থিতিতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের কয়েকটি যৌক্তিক দাবি সরাসরি সরকারের শীর্ষ মহলে উত্থাপন করা হয়।

​নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক (আইজিআর) কাজী আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: আসাদুজ্জামান, এমপি।

​কর্মশালায়  সাব-রেজিস্ট্রারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মাসুদ রানা। তিনি দেশের প্রায় ৫০ হাজার দলিল লেখক এবং ১৫ হাজার নকলনবিশের (এক্সট্রা মোহরার) দীর্ঘদিনের বঞ্চনা ও বর্তমান সংকটের কথা তুলে ধরেন।

​সাব-রেজিস্ট্রার মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বাজারপরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দেশের ৫০ হাজার দলিল লেখক অত্যন্ত কঠিন সময় পার করছেন। তাদের জীবিকার স্বার্থে দলিল লেখার পারিশ্রমিক জরুরি ভিত্তিতে যুক্তিযুক্তভাবে পুনঃনির্ধারণ করা প্রয়োজন। একই সাথে, সরকারি কাজের অন্যতম চালিকাশক্তি দেশের ১৫ হাজার নকলনবিশের চাকরি স্থায়ীকরণের বিষয়টি এখন সময়ের দাবি।”

​উপস্থিত সকল কর্মকর্তা ও প্রতিনিধিদের সামনে সরাসরি এই দাবি উত্থাপিত হলে মিলনায়তনে উপস্থিত সবার মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।

​প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী জনাব মো: আসাদুজ্জামান, এমপি দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, নিবন্ধন অধিদপ্তরকে আধুনিক ও জনবান্ধব করতে মাঠ পর্যায়ের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি নিজে দাবিগুলো নোট নিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে দলিল লেখকদের পারিশ্রমিক পুনঃনির্ধারণ ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

​কর্মশালায় উপস্থিত জেলা ও সাব-রেজিস্ট্রারবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, মাননীয় মন্ত্রীর এই আশ্বাসের মাধ্যমে দেশের নিবন্ধন বিভাগে এক নতুন দিগন্তের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর