মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর গণসংযোগ ডাক্তারের ভুল চিকিৎসার বলি হলো বিথী, ৫ মাসের সন্তান রেখে চিরনিদ্রায় শায়িত রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ সদরের সিয়াম সরকার নিহত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২১১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিয়াম সরকার (১৮) নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের চূড়খাই বাজার পনঘাগড়া এমপি’র বাড়ি/চেয়ারম্যান বাড়ী নিবাসী ফরিদ মিয়া সরকারের দ্বিতীয় পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯শে এপ্রিল (বুধবার) রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহরী নামক স্থানে একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিয়াম সরকারসহ তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০শে এপ্রিল (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে সিয়াম সরকার শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাহ লিল্লাহে ওয়াইন্নাহ ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত মাস বয়সী এক শিশু কন্যা, বাবা-মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিয়ামের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় মরহুমের নিজ বাড়ির আঙিনায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর