সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী: দ্বিতীয় দিনে প্রধান অতিথি আইনমন্ত্রী আসাদুজ্জামান ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ ত্রিশালের কবি আব্দুর রশিদ সরকারের লেখা কবিতা “চলছে শুধু হানাহানি “ তারাকান্দায় দাবিহীন দলিল বিনষ্টের নোটিশ: ১৭ জুনের মধ্যে মূল দলিল তোলার আহবান তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এ তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ত্রিশালে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ -এ অংশ গ্রহণ করেন ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক ও নকলনবিশদের অধিকার আদায়ে আইনমন্ত্রীর কাছে মাসুদ রানার জোরালো দাবি দলিল লেখকদের পারিশ্রমিক বৃদ্ধি ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস আইনমন্ত্রীর তারাকান্দার  নকলনবিশ নুরুল হক সরকারের মৃত্যুতে সোহেল আকন্দের গভীর শোক কাঁচিঝুলী মোড়ে ড্রেনেজ কাজের ধীরগতি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও  দুর্গন্ধে চরম ভোগান্তিতে ময়মনসিংহবাসী
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী: দ্বিতীয় দিনে প্রধান অতিথি আইনমন্ত্রী আসাদুজ্জামান

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৮৩ Time View
Update : সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

জাতীয়  কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী উৎসব উদযাপিত হচ্ছে। ২৪শে মে (রবিবার) উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি।

​সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশালের ঐতিহাসিক ‘নজরুল মুক্তমঞ্চ’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
​অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা করা হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং প্রফেসর হাবিব উল মাওলা। বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবির সাম্যবাদী চেতনা ও বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তাঁরা নতুন প্রজন্মের মাঝে নজরুল চর্চা আরও বাড়িয়ে তোলার তাগিদ দেন।
​নজরুল জয়ন্তীর এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​শরীফুল আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
​ডাঃ মাহবুবুর রহমান লিটন, মাননীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৭, ত্রিশাল)।
​ফারাহ সাম্মী, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
​গোলাম আতাউল কিবরিয়া, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), ময়মনসিংহ।
​জাকির হোসেন, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ।
​এছাড়া ময়মনসিংহের রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​আইনমন্ত্রীর আগমন ও নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ত্রিশালের সাব-রেজিস্ট্রার মোঃ ওমর ফারুক পলাশ অনুষ্ঠানে অংশ নেন। সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ দলিল লেখকেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন।

​অনুষ্ঠানে আইনমন্ত্রী তাঁর বক্তব্যে- ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিসের উন্নয়নে ১০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। পাশাপাশি তিনি উক্ত সাব-রেজিস্ট্রার অফিসে দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান এমপি ‘র এই আশ্বাসে কৃতজ্ঞতা স্বীকার এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্য জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন এমপি’র বিশেষ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাব-রেজিস্ট্রার মোঃ ওমর ফারুক পলাশ।

​মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিকে নিবেদিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উৎসবের দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটে। তিন দিনব্যাপী এই বর্ণিল আয়োজনকে ঘিরে পুরো ত্রিশাল জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর