শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।। / ২৩৮ Time View
Update : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে জনবান্ধব ভূমি রেজিস্ট্রেশন সেবা নিশ্চিতকরণ এবং রেজিস্ট্রি অফিসের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে স্থানীয় নজরুল অডিটোরিয়ামের ৩য় তলায় সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৭, ত্রিশাল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা। রেজিস্ট্রি অফিসের কর্মপরিবেশ উন্নত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের সমন্বিত প্রচেষ্টায় ত্রিশালকে একটি মডেল সাব-রেজিস্ট্রি অফিস হিসেবে গড়ে তুলতে হবে।”

​জনপ্রতিনিধি হিসেবে তিনি অফিসের সীমানা নির্ধারণ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ, সেবাপ্রত্যাশী আগত  মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, আগত পক্ষগনের জন্য বসার স্থান, সাব-রেজিষ্ট্রি অফিসের বেদখলকৃত উদ্ধার   এবং নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী অফিসের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জটিলতা নিরসন, দাপ্তরিক কাজের গতি বৃদ্ধি এবং নকল নবীশ ও দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​ ভূমি নিবন্ধনে অনলাইন ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের প্রথম পর্যায়ে বাংলাদেশে প্রথম স্থান অর্জনকারী অফিসার বর্তমানে ত্রিশালের সাবরেজিস্ট্রার ওমর ফারুক পলাশ তার বক্তব্যে বলেন, “মাননীয় এমপি মহোদয় সকাল হতে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠানে ব্যায় করে আমাদের যে সুপরামর্শ প্রদান করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই গুরুত্বপূর্ণ সুপরামর্শ ও দিক নির্দেশনার আলোকে আমরা সেবার মান আরও উন্নত করব।”
​মতবিনিময় সভায় ​ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান,
ত্রিশাল থানার ​অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ,
​দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দলিল লেখকবৃন্দ এবং সাব-রেজিষ্ট্রি ​অফিসের অফিস সহকারী চন্দনা রানী পন্ডিত সহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। জানাগেছে, সাব-রেজিষ্ট্রি অফিসের বেদখলকৃত ভূমির কিছু অংশ কতিপয় স্বার্থন্বেশীমহল আদালতের মাধ্যমে তাদের পক্ষে  একতরফা ডিগ্রি নিয়েছিল,কিন্তু সাব-রেজিষ্ট্রার ওমর ফারুক পলাশ যোগদানের পর একজন অফিসার হিসেবে অফিসের ভূমি রক্ষায় এই বছর আদালত হতে নকল তুলে একতরফা ডিগ্রির বিরুদ্ধে ময়মনসিংহ জেলা জজ আদালতে আপিল দায়ের করেন ।

​আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন যে, সংসদ সদস্য ও প্রশাসনের এই সরাসরি তদারকির ফলে সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত সেবা পাওয়া আরও সহজ, স্বচ্ছ এবং গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর