শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এ তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ৩৫৮ Time View
Update : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

“অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করুন, আপনার জমি সুরক্ষিত রাখুন” — এই প্রতিপাদ্য এবং “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

​ ১৯ মে (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ডিজিটাল ভূমিসেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া ঘরে বসে কীভাবে ভূমিসেবা গ্রহণ করা যায়, তা প্রদর্শন করা।

​মঙ্গলবার মেলাটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার

সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ)।

সঞ্চালনা করেন এস, এম, নাজমুস ছালেহীন (সহকারী কমিশনার – ভূমি, তারাকান্দা, ময়মনসিংহ)।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাকান্দা  সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফসহ সাব-রেজিস্ট্রি অফিস  ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​”ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে এই মেলার আয়োজন। সাধারণ মানুষ যেন দালালের খপ্পরে না পড়ে নিজেই নিজের জমির তথ্য সুরক্ষিত রাখতে পারেন, এটাই এই মেলার মূল লক্ষ্য।”

​মেলা প্রাঙ্গণে স্থাপিত বুথগুলো থেকে নাগরিকরা সরাসরি তাদের জমির ই-মিউটেশন (নামজারি) বা অনলাইন কর সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন।

​মেলায় সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং ভূমি নিবন্ধন সংক্রান্ত আইনী পরামর্শ দিচ্ছেন। মেলা ও অফিস থেকে নাগরিকরা যেসকল দ্রুত সেবা পাচ্ছেন, তা হলো:
১ দিনে সেবা: সরকারি বিধিমোতাবেক সকল প্রকার দলিল রেজিস্ট্রি, তসদিককৃত পাওয়ার অব অ্যাটর্নি ফেরত, সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত তথ্য এবং দায়মুক্ত সনদ সংগ্রহে সহায়তা।
১ থেকে ৭ দিনে সেবা: রেজিস্ট্রেশনকৃত দলিলের নকল সরবরাহ।
মূল দলিল ফেরত: ১ মাস থেকে ১ বছর বা তদুর্ধ্ব রেজিস্ট্রিকরণ অন্তে মূল দলিল ফেরত প্রদান।
​তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফের যোগদানের পর থেকে ভূমি রেজিস্ট্রেশনে সর্বোচ্চ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অফিস।
২০২৩-২৪ অর্থ বছরে রেজিস্ট্রিকৃত   ৪৫৯৬ টি দলিল  ও নকল থেকে রাজস্ব আদায়ের হয়েছে ১০,৯১,৬৯,৩১৭/-টাকা।
২০২৪-২৫ অর্থ বছরে রেজিস্ট্রিকৃত দলিল ৪৭০৩টি ও নকল থেকে রাজস্ব আদায় করা হয়েছে ১৩,০৫,৫৪,৩২৩/-টাকা।
২০২৫-২৬ অর্থ বছরের (৩০এপ্রিল,২০২৬ পর্যন্ত)  রেজিস্ট্রিকৃত দলিল ৪৩৮০টি ও নকল থেকে রাজস্ব আদায় করা হয়েছে   ১৩,৯২,২৬,৭৮৭/-টাকা
ভূমি সেবা মেলা চলাকালীন সময়ে ভূমি নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যায়  সেবাগ্রহীতাদের সরাসরি সঠিক পরামর্শ প্রদানের আশ্বাস দিয়েছেন জনবান্ধব সাব-রেজিষ্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর