সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় মামলা করতে যাওয়ার পথে চাচাকে ছুরিকাঘাত করে হত্যা

তারাকান্দা প্রতিনিধিঃ- / ১১৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা করতে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে আক্রাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আপন ভাতিজা আলামিন মাস্টারের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে।

​ রবিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এই নৃশংস ঘটনা ঘটে।

​নিহত আক্রাম মিয়া উপজেলার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে। অন্যদিকে ঘাতক আলামিন নিহত আক্রামের আপন ভাতিজা বলে জানা গেছে।

​তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ ভাতিজার হাতে চাচা খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আক্রাম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে তার ভাতিজা আলামিনের জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে স্থানীয়ভাবে দুই পক্ষের মাঝে বেশ কয়েকটি সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী মীমাংসা হয়নি। আজ দুপুরে আক্রাম মিয়া ওই বিষয়ে মামলা করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন। পথিমধ্যে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে পৌঁছালে ভাতিজা আলামিন তার লোকজন নিয়ে চাচার মোটরসাইকেলের গতিরোধ করে।

​এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আলামিন তার চাচা আক্রাম মিয়ার বুকের পাশে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আক্রাম মিয়া মারা যান। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তারাকান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।​

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আলামিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর