শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে গার্মেন্টস কর্মীর মৃত্যু: ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী

নুরুজ্জামান সরকার বকুল (তারাকান্দা)।। / ২৩২ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে ইউনিয়নের কানুহারি (পূর্ব খন্ডল) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত সোহেল ওই গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি ফিশারির পাড়ে মৃত মাছ ভাসতে দেখেন সোহেল। সেই মাছগুলো উদ্ধার করতে তিনি পানিতে নামেন। সাঁতার না জানায় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি প্রাণ হারান।
​ নিহত সোহেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়ে পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে । একমাত্র ছেলেকে হারিয়ে মা এবং স্বামীর অকাল মৃত্যুতে স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।
​স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানান, সোহেল অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর