মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ 
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় ফার্মাসিস্টের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক( তারাকান্দা)।। / ৩৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় একজন ফার্মাসিস্টের দেওয়া ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার তারাকান্দা উত্তর বাজারের ‘জনসেবা’ ফার্মেসির মালিক স্বপন সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ছেলে সুদীপ্ত চন্দ্র পাল।

অভিযোগ সূত্রে জানা গেছে, তারাকান্দা মধ্য বাজারের বাসিন্দা সুবোধ চন্দ্র পাল দীর্ঘদিনের ডায়াবেটিস রোগী ছিলেন। তিনি নিয়মিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলমের অধীনে চিকিৎসা নিতেন। গত ১৮ মার্চ ২০২৬ তারিখে সুবোধ চন্দ্রের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে স্থানীয় ফার্মাসিস্ট স্বপন সরকারকে (ওরফে স্বপন ডাক্তার) বাড়িতে ডেকে আনা হয়।

​নিহতের পরিবারের দাবি, স্বপন সরকার বিশেষজ্ঞ ডাক্তারের দেওয়া পূর্বের প্রেসক্রিপশন উপেক্ষা করে নিজ সিদ্ধান্তে রোগীকে ‘MAXSULIN R’ ইনসুলিন এবং উচ্চ ক্ষমতার ট্যাবলেট ‘DENIXA 400’ প্রদান করেন। ঔষধ সেবনের পর ১৯ মার্চ রাত থেকে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হতে থাকে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলেও বিবাদী স্বপন সরকার ‘সুস্থ হয়ে যাবে’ বলে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের বাধা দেন এবং পুনরায় ইনসুলিন দিতে বলেন।

ভুল চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফার্মাসিস্টের দেওয়া ওই চিকিৎসা পদ্ধতি ও ঔষধের মাত্রা ভুল ছিল। শেষ পর্যন্ত ২০ মার্চ ভোরে সুবোধ চন্দ্র পাল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, স্বপন সরকার একজন ফার্মাসিস্ট হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ ও সহজ-সরল মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছেন। ইতিপূর্বেও তার হাতে এমন অনেক অপচিকিৎসার ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলায় এবং পারিবারিক শোকের কারণে অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন নিহিতের ছেলে সুদীপ্ত পাল। বর্তমানে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত স্বপন সরকার নিজেকে নির্দোষ দাবী করেন।
​এ বিষয়ে তারাকান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর