বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক -ক্রেতা বিক্রেতাদের দূর্ভোগ

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ৩২০ Time View
Update : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র তারাকান্দা বাজার। এই বাজারের গাঙ্গিনাপাড় ধানমহল এলাকায় মহাসড়কের ড্রেনেজ ব্যবস্থার পানি সঞ্চালন বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই ড্রেনে পানি উপচে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা স্থবির করে দিচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য।

​২৯শে এপ্রিল (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানমহল এলাকার ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। ফলে বৃষ্টির পানি বের হওয়ার কোনো পথ নেই। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু সমান পানি জমে থাকছে। এতে করে ধান কেনাবেচা করতে আসা কৃষক এবং ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

​এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান মুন্সি বলেন, “ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার না করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই ধানমহল এলাকায় পানি জমে যায়, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। জনস্বার্থে দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

​স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ড্রেনগুলো পরিষ্কার না করায় শুধু জলাবদ্ধতাই নয়, পচা পানির দুর্গন্ধে পরিবেশও দূষিত হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই যদি এই ড্রেনেজ ব্যবস্থা সচল করা না হয়, তবে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

​ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা তারাকান্দা বাজারের এই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর