রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ দায়ের

তারাকান্দা প্রতিনিধিঃ- / ১৪৬ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কয়ড়াকান্দা বনপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় মোঃ মুখলেছুর রহমান (৩০) নামের এক যুবককে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ আঃ হেকিম (৭০) বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্তরা হলেন— কয়ড়াকান্দা বনপাড়া এলাকার রিয়াজ উদ্দিন (৬০), বিল্লাল হোসেন (৩৫), রাব্বী মিয়া (১৯) এবং মোছাঃ কাজল বেগম (৫০)।
​অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই, ২০২৬) সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় ভুক্তভোগী মুখলেছুর রহমান বাড়ি থেকে তারাকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে স্থানীয় আলিসন মিয়ার মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত রিয়াজ উদ্দিন রাস্তা মেরামতের নাম করে মুখলেছুরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। মুখলেছুর টাকা দিতে অস্বীকৃতি জানালে রিয়াজ উদ্দিনের নির্দেশে অভিযুক্তরা তাকে চারপাশ থেকে ঘেরাও করে মারধর শুরু করে।
​একপর্যায়ে অভিযুক্ত রাব্বী মিয়া লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মুখলেছুরের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। মুখলেছুর মাটিতে লুটিয়ে পড়লে বিল্লাল হোসেন তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান এবং কাজল বেগম বাঁশের লাঠি দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করেন।
​আশপাশের লোকজন ও স্থানীয় দোকানদার সাইদুল ইসলাম, ইসলাম উদ্দিন, রেজাক মিয়া, আলিসন মিয়াসহ প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত মুখলেছুর রহমানকে উদ্ধার করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
​এই বিষয়ে তারাকান্দা থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর