“জনগণের চেয়ার, জনগণের জন্যই। আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য।” — কথাটি শুধু মুখে বলা নয়, প্রতিনিয়ত কাজের মাধ্যমে তার প্রমাণ করতে চান ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর চেয়ারম্যান ও বিশিষ্ট জননেতা মোতাহার হোসেন তালুকদার। ময়মনসিংহকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করার ইচ্ছে পোষণ করেন নতুন দায়িত্ব প্রাপ্ত এই দূরদর্শী নেতা।
জানা গেছে, ময়মনসিংহের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে মউক বেশ কিছু মেগা পরিকল্পনা হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে ।
নতুন দায়িত্ব প্রাপ্ত মউক চেয়ারম্যানের এই নিরলস পরিশ্রম ও কাজের প্রতি একনিষ্ঠতা প্রসঙ্গে স্থানীয় নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জানান, উনার মতো একজন যোগ্য অভিভাবকের হাত ধরেই ময়মনসিংহ আধুনিকতার দিকে এগিয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে নতুন দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, “জনগণের কল্যাণই আমাদের মূল চালিকাশক্তি। ময়মনসিংহকে একটি আদর্শ ও পরিকল্পিত নগরী হিসেবে বিনির্মাণ করাই আমার প্রধান লক্ষ্য। যতক্ষণ পর্যন্ত প্রতিটি নাগরিকের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে না পারব, ততক্ষণ আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ময়মনসিংহের আপামর জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে এবং একটি আধুনিক ও তিলোত্তমা নগরী উপহার দিতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) চেয়ারম্যানের উন্নয়নমূলক কর্মযজ্ঞ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা নগরবাসীর।