পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নবাসী সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য, ঘাগড়া ইউনিয়নের কৃতীসন্তান, আসন্ন ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বারবার কারানির্যাতিত নেতা মোঃ হাফিজ উদ্দিন আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ হাফিজ উদ্দিন আহমেদ ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন:”ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, সাম্যবাদী ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন করেন: ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে এই ঈদ যেন অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। ত্যাগের এই উৎসবের মাধ্যমে সবার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক—এই কামনাই রইল।
সংগ্রাম ও ঐতিহ্যের ধারক বিএনপি’র এই নেতা পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
”ঈদ মোবারক!”