শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ’কে তারাকান্দা দলিল লেখক সমিতির অভিনন্দন টানা দ্বিতীয়বার ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মফিজ উদ্দিন তালুকদার ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ আমরা দালাল নই, উচ্চশিক্ষিত পেশাজীবী’: ময়মনসিংহে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ মেকানিক হতে ক্যাসিনো সম্রাট; ময়মনসিংহের ডায়মন্ড মামুনের রহস্যময় উত্থান উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু।

Reporter Name / ৪২৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মোঃ লোকমান হোসেন পনির কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় রাসেল মৃধা (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১১টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন খানেপুর এলাকার আব্দুল বাছেদ মৃধার ছেলে। তিনি খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী।

রবিবার (২৩ অক্টোবর) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন খানেপুর গ্রামের আব্দুল বাছেদ মৃধার ছেলে রাসেল মৃধা তানিশা টেলিকমের জন্য মালামাল ক্রয় করতে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। দুপুর ১১টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভা এলাকার মূলগাঁও মাদ্রাসার সামনে চৈতর পাড়া রেল ক্রসিং সংলগ্ন পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের দ্রুতগামী একটি বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মৃধার মৃত্যু হয়।

স্থাণীয়রা দ্রুত রাসেল মৃধাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরন করেছে।

এ বিষয়ে কালীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাসেলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর