বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার
নোটিশ :
Wellcome to our website...

কাঁচিঝুলী মোড়ে ড্রেনেজ কাজের ধীরগতি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও  দুর্গন্ধে চরম ভোগান্তিতে ময়মনসিংহবাসী

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ১৭৩ Time View
Update : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ মহানগরের কাঁচিঝুলী মোড় এলাকায় চলমান ড্রেনেজ নির্মাণ কাজের চরম ধীরগতির কারণে দীর্ঘ দিন ধরে তীব্র ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ। ড্রেনেজের কাজ সময়মতো শেষ না হওয়া এবং সড়কের ওপর ময়লা-আবর্জনা স্তূপ করে রাখার ফলে ওই এলাকায় ব্যবসা-বাণিজ্য যেমন অচল হয়ে পড়েছে, তেমনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

​গত ১৫ই মে (শুক্রবার) সরেজমিনে কাঁচিঝুলী মোড় এলাকায় গিয়ে দেখা যায় জনদুর্ভোগের এক চরম চিত্র। ড্রেনেজ খননের পর ভেতরের পচা কাদা ও ময়লা-আবর্জনা সরাসরি মূল সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। এর ফলে ব্যস্ততম এই সড়কটি সংকুচিত হয়ে পড়েছে এবং ওই এলাকায় প্রতিনিয়ত রিকশা, অটো রিকশাসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ জটলা লেগে থাকছে। তীব্র রোদে ড্রেনেজের এই ময়লা শুকিয়ে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।

​সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তা বন্ধ এবং ময়লার স্তূপের কারণে কাঁচিঝুলী মোড়ের ঐতিহ্যবাহী ‘আজাদ বেকারী এন্ড কনফেশনারী’ সহ বেশ কয়েকটি দোকানপাট একেবারেই বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে দোকান বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। অনেকের পক্ষে কর্মচারীদের বেতন ও দোকানের ভাড়া পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।

​স্থানীয় এক ভুক্তভোগী ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “উন্নয়ন কাজের নামে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। দীর্ঘদিন ধরে দোকান বন্ধ, কোনো বিক্রি নেই। তার ওপর ড্রেনেজের গন্ধে এখানে এক মিনিট দাঁড়িয়ে থাকা যায় না। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”

​ভুক্তভোগী ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সচেতন মহল এই জনদুর্ভোগ নিরসনে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত ড্রেনেজ নির্মাণ কাজ শেষ করতে ময়মনসিংহ মহানগরের মাননীয় প্রশাসক মহোদয়ের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর