মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর গণসংযোগ ডাক্তারের ভুল চিকিৎসার বলি হলো বিথী, ৫ মাসের সন্তান রেখে চিরনিদ্রায় শায়িত রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত
নোটিশ :
Wellcome to our website...

ই-মিউটেশনে জেলায় শীর্ষে তারাকান্দার এসিল্যান্ড ছালেহীন, হয়রানিমুক্ত সেবায় সন্তুষ্ট তারাকান্দাবাসী

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)।। / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তি ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে ই-মিউটেশন (ই-নামজারি) কার্যক্রমে ময়মনসিংহ জেলায় শীর্ষস্থান অর্জন করেছেন তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস ছালেহীন। কর্মস্থলে যোগদানের পর থেকেই তিনি ভূমি কেন্দ্রিক সেবাকে জনসাধারণের আস্থার জায়গায় পরিণত করেছেন। তাঁর এই উল্লেখযোগ্য সাফল্য এখন পুরো উপজেলায় প্রশংসায় ভাসছে।

​উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে মাত্র ১০ দিনের মধ্যেই ই-মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা নেওয়া হচ্ছে, এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ লেনদেনের সুযোগ নেই।

​ডিজিটাল ভূমি সেবার এই সুফল সরাসরি পাচ্ছেন সাধারণ মানুষ। বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন সরকার তাঁর সন্তুষ্টি প্রকাশ করে জানান, তিনি তাঁর সন্তানের নামে একখন্ড জমি নামজারির জন্য অনলাইনে আবেদন করেছিলেন (আবেদন নং: ৫৫৫৪০২০, কেস নং: ৬৭৮৬(IX-I)/২০২৫-২৬)। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব এস,এম, হুমায়ূন কবীর কোনো প্রকার অতিরিক্ত লেনদেন ছাড়াই দ্রুত প্রতিবেদন পাঠানোর পর, কানুনগো প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথেই আজ ১২ই জুলাই উক্ত নামজারি মঞ্জুর হয়। কোনো প্রকার হয়রানি ও ঘুষ ছাড়া দ্রুত খারিজ সম্পন্ন করতে পেরে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।
তারাকান্দার সহকারী কমিশনার (ভূমি),এস এম নাজমুস ছালেহীন বলেন,​”এই সাফল্যের পেছনে রয়েছে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঠিক দিকনির্দেশনা। সেই সাথে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও নিরলস পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।”

​তিনি আরও বলেন, “এই অর্জন ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি উপজেলাবাসীর কাছে ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা ভূমি মালিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।”

​তারাকান্দা ভূমি অফিসের এই আধুনিক ও জবাবদিহিতামূলক কার্যক্রমের ফলে একদিকে যেমন দালাল চক্রের দৌরাত্ম্য কমেছে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়ে সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর