মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর গণসংযোগ ডাক্তারের ভুল চিকিৎসার বলি হলো বিথী, ৫ মাসের সন্তান রেখে চিরনিদ্রায় শায়িত রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শাহজাহান মেম্বার

তারাকান্দা প্রতিনিধিঃ- / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

আসন্ন ১ নং তারাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে ১ নং তারাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক, আদর্শবান ও জনবান্ধব ব্যক্তিত্ব মোঃ শাহ্জাহান মিয়া।
​সেবা উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম ও সমাজসেবামূলক কাজের প্রশংসা শোনা যাচ্ছে।

​অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত মোঃ শাহ্জাহান মিয়া দীর্ঘদিন ধরে তারাকান্দা ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন।
​ তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার  ১ নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের একজন সাবেক সফল ইউপি সদস্য (মেম্বার)।
​ তিনি ময়মনসিংহ সিভিল সার্ভেয়ার এসোসিয়েশনের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।
​এলাকায় একজন বিশিষ্ট ও বিশ্বস্ত ভূমি সার্ভেয়ার (আমিন) হিসেবে তার ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে।

​এক বিবৃতিতে মোঃ শাহ্জাহান মিয়া বলেন, “১ নং তারাকান্দা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও অন্যায়ের অবসান এবং একটি আধুনিক-ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমার মূল লক্ষ্য। আমি অতীতে মেম্বার হিসেবে যেভাবে আপনাদের সেবা করেছি, এবার চেয়ারম্যান হিসেবে তার চেয়েও বড় পরিসরে সমগ্র ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
​তিনি আরও বলেন, তারাকান্দার সর্বস্তরের জনগণের ভালোবাসাই তার মূল শক্তি। তিনি সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে আগামী নির্বাচনে তাকে ইউনিয়নবাসীর সেবা করার একটি সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
​এদিকে, তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ১ নং তারাকান্দা ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ‘১ নং তারাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে মোঃ শাহ্জাহান মিয়া আসন্ন নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করতে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর