বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​
নোটিশ :
Wellcome to our website...

আর্তমানবতার সেবায় নিবেদিত এক প্রাণ:পনঘাগড়ার কৃতি সন্তান মোশারফ হোসেন বাপ্পী

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২১৮ Time View
Update : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়নের পনঘাগড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মোশারফ হোসেন বাপ্পী, বর্তমানে স্থানীয় পর্যায়ে মানবিক ও সেবামূলক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল বাবুল সরকার ও হাজী মোছা.মমতাজ বেগমের সুযোগ্য সন্তান বাপ্পী ব্যক্তিগত জীবনে একজন বিনয়ী, ভদ্র এবং সৎ ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে পরিচিত।

​পেশাগত জীবনে তিনি চূড়খাই বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ‘জারিফ অটো পার্টস’-এর স্বত্বাধিকারী। তবে কেবল ব্যবসার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে তিনি যুক্ত রয়েছেন ‘চূড়খাই বাজার তরুছাঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাথে। এই সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

​স্থানীয়রা জানান, মোশারফ হোসেন বাপ্পী তার অমায়িক ব্যবহার এবং সততার মাধ্যমে অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে অভাবী মানুষের প্রয়োজনে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তার ভূমিকা অপরিসীম।
​সমাজসেবামূলক কাজে তার এই অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, “বাপ্পীর মতো তরুণরা এগিয়ে আসলে সমাজ থেকে অন্ধকার দূর হবে। তার মতো পরোপকারী এবং সৎ মানুষের আজ বড় প্রয়োজন।”

​মোশারফ হোসেন বাপ্পী ভবিষ্যতেও যেন একইভাবে মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারেন, সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর