বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​
নোটিশ :
Wellcome to our website...

অপপ্রচার ও বিকৃত ভিডিওর মাধ্যমে মানহানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ”

মফিজ উদ্দিন তালুকদারঃ- / ২৮৬ Time View
Update : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

প্রতিবাদ বিজ্ঞপ্তি
“অপপ্রচার ও বিকৃত ভিডিওর মাধ্যমে মানহানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ”

​এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমি যখন আমার তৎকালীন কর্মস্থল নাটোরের লালপুরে সাধারণ মানুষকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে এবং দলিল লেখার ন্যূনতম (মিনিমাম) পারিশ্রমিক নির্ধারণ করে সততার সাথে সেবা দিচ্ছিলাম, তখন স্থানীয় একটি স্বার্থান্বেষী ও প্রভাবশালী দালাল চক্র আমার ওপর ক্ষুব্ধ হয়। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে কিছু কোমলমতি স্কুল শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে ও উসকানি দিয়ে আমার বিরুদ্ধে একটি কৃত্রিম হেনস্তার পরিস্থিতি তৈরি করে এবং ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা স্লোগান দেওয়ায়।

​অথচ, এই ঘটনার মাত্র ৩ দিন পর উক্ত শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পারে। তারা নাটোরের ‘কুইন্স রেস্টুরেন্টে’ আমার সাথে দেখা করে দুঃখ প্রকাশ করে এবং তৎকালীন নাটোর জেলা রেজিস্ট্রার জনাব শফিকুল ইসলাম স্যারের কার্যালয়ে তাঁর উপস্থিতিতে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চায়। বর্তমানে সেই শিক্ষার্থীদের অনেকেই (যেমন- মুহাম্মদ হাবিব, শাহিনুল ইমন, এসকে সুমনসহ আরও অনেকে) আমার ফেসবুক ফ্রেন্ড এবং তাদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। লালপুরে আমি সাধারণ মানুষকে যে নিঃস্বার্থ সেবা দিয়েছি, তার সাক্ষী খোদ স্থানীয় জনগণ ও এই শিক্ষার্থীরা। পরবর্তীতে আমি নিয়ম অনুযায়ী সেখান থেকে বদলি হয়ে বর্তমানে সিরাজগঞ্জে কর্মরত আছি।
মিথ্যা ফ্ল্যাট সংক্রান্ত দাবির সত্যতা:
উক্ত চক্রটি অপপ্রচার চালাচ্ছে যে, আমি নাকি রাজশাহীতে ২টি ফ্ল্যাট কিনেছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃতপক্ষে, বর্তমানে আমি রাজশাহীতে আমার শ্বশুরবাড়িতে অবস্থান করছি, যেই বাড়িটি নির্মিত হয়েছিল যখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর! আমার নিজস্ব কোনো ফ্ল্যাট বা বাড়ি রাজশাহীতে নেই।
বর্তমান অপপ্রচারের কারণ:
বর্তমানে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিজমা ও ভূমি সংক্রান্ত সঠিক ও আইনি তথ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করে আসছি। এর ফলে সাধারণ মানুষকে ঠকানো ও জিম্মি করে রাখা দালাল চক্রের অবৈধ রুটি-রুজিতে আঘাত লেগেছে। নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে তারা আমাকে মানসিকভাবে দুর্বল করতে এবং আমার সততার পথচলাকে থামাতে সেই পুরনো, মীমাংসিত এবং ভুল বোঝাবুঝির ভিডিওটি ‘ভূমি কর্মকর্তা অবসরপ্রাপ্ত’ নামক একটি ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে নতুন করে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
​আমি এই পরিকল্পিত কুৎসা রটনা, সাইবার বুলিং এবং সস্তা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
​একটি পরিষ্কার বার্তা দিয়ে রাখতে চাই—মিথ্যা ও বিকৃত তথ্য দিয়ে আমাকে থামানো যাবে না। যারা এই ধরনের মানহানিকর ভিডিও এবং মিথ্যা তথ্য শেয়ার বা প্রচার করছেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার ক্রাইম আইনের অধীনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​বিভ্রান্তি না ছড়াতে এবং এই নোংরা অপপ্রচারে কান না দিতে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণকে অনুরোধ জানাচ্ছি।

​ধন্যবাদান্তে,
মাসুদ রানা
সাবেক কর্মরত: লালপুর, নাটোর।
বর্তমান কর্মরত: সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর