ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে চাঙ্গা হয়ে উঠেছেন প্রার্থীরা। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ক্রমেই সরগরম হয়ে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা ও রাজনৈতিক মাঠ।
তারই ধারাবাহিকতায় ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রবীণ বিএনপি নেতা মোঃ মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। গত ২২শে অক্টোবর (রবিবার) অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উইনারপাড় হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের সাথে নিয়ে এই গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত ও মানবিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন। স্থানীয় ভোটাররাও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে তাকে স্বাগত জানান।
উক্ত গণসংযোগে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর সাথে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শরাফ উদ্দিন শেখ, ডাক্তার আমিন অর রশিদ, মোশারফ হোসেন বাপ্পি, এনামূল হক এনা, শাকির আহম্মেদ ও মোঃ ইমন হাসান সহ ভাবখালী ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে উপস্থিত সর্বস্তরের জনসাধারণের কাছে নিজের নির্বাচনী লক্ষ্য তুলে ধরে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু।