বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ
নোটিশ :
Wellcome to our website...

চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী

ময়মনসিংহ প্রতিনিধি:- / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের আবেদন জানানো হয়েছে। সম্প্রতি ১২ নং ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী এলাকাবাসীর পক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর এই লিখিত আবেদন জমা দেন।

​আবেদনপত্রে উল্লেখ করা হয়, চুরখাই পাঁচ রাস্তার মোড়টি ময়মনসিংহ সদরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা। এই মোড়ের পাশেই চুরখাই বাজার, একাধিক স্কুল-কলেজ এবং ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। যার ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী, কোমলমতি শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ মহাসড়ক পারাপার হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত দ্রুতগামী যানবাহন চলাচল করায় স্থানটিতে প্রায়ই ছোট-বড় মারাত্মক দুর্ঘটনা ঘটছে।

​স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এখানে একটি ফুট ওভার ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন। স্মারকলিপিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ, যানজট নিরসন এবং পথচারীদের পথচলা নিরাপদ করতে অবিলম্বে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা জরুরি।

​এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী জানান, “চুরখাই মোড়টি এখন একটি বিপজ্জনক ব্ল্যাক স্পটে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় মানুষ রাস্তা পার হয়। জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।”

​এলাকাবাসীর আশা, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুততম সময়ে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর