শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

মফিজ উদ্দিন তালুকদার( ঢাকা)।। / ২৮ Time View
Update : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার প্রজ্ঞাপন জারিসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।

​গতকাল বুধবার (১২ আগস্ট, ২০২৬) বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ এবং মহাসচিব কে এস হোসেন টমাস-এর নেতৃত্বে সারা বাংলাদেশের বিভাগীয় নেতৃবৃন্দ সমন্বয়ে মাননীয় মহাপরিদর্শক নিবন্ধন (আইজিআর)-এর মাধ্যমে মাননীয় আইন মন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়।

​স্মারকলিপিতে তুলে ধরা দলিল লেখকদের মূল ৭টি দাবি হলো:

পেশাগত সুরক্ষা: আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না মর্মে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করা।

সম্মানী ভাতা: দলিল প্রতি ন্যূনতম ৫,০০০ টাকা সম্মানী ভাতা নির্ধারণ ও বাস্তবায়ন করা।

আইনগত এখতিয়ার: লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা ও রেজিস্ট্রি করার জন্য দাখিল করতে পারবে না—এমন প্রজ্ঞাপন জারি করা।

লাইসেন্স প্রদানে কড়াকড়ি: থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের নতুন দলিল লেখার লাইসেন্স না দেওয়া।

অবকাঠামো উন্নয়ন: থানা ও জেলা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খরচে দলিল লেখকদের জন্য বসার ঘর ও নামাজের স্থান নির্মাণ করা।

আইনি সুরক্ষা: পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হওয়ায়, পেশাগত কারণে কোনো ভুলত্রুটির জন্য লেখক বা মুসাবিদাকারককে আসামি না করা।

কাউন্সিল গঠন: দলিল লেখকদের অধিকার ও শৃঙ্খলা রক্ষায় ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়া।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বস্তরের দলিল লেখকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

​উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দলিল লেখক সমিতির অন্যান্য কেন্দ্রীয় ও বিভাগীয় নেত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল হক মিয়া, মোস্তাফিজুর রহমান মল্লিক, আবু বক্কর, এস এম আয়নাল হক, ফিরোজ আলম, আমিনুল ইসলাম আখন্দ, রুহুল আমিন খান, আরজু আখন্দ, মামুনুর রশীদ, গোলাম রাব্বানী, হামিদুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর