বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক সফল জিএস ও সজ্জন ব্যক্তিত্ব সারোয়ার জাহান শাহীনের প্রয়াণ: এক বর্ণাঢ্য ও নীতিবান জীবনের অবসান বানিহালা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আবেগঘন খোলা চিঠি দিলেন বিএনপি নেতা ছায়াদুল ইসলাম মন্ডল
নোটিশ :
Wellcome to our website...

ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের সুলতান চৌরাস্তা এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিতরণ না করে অন্যত্র বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় চালের ডিলার ও জামায়াত নেতা সেলিমের বিরুদ্ধে। চালের সরকারি বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরে পাচারের চেষ্টা করার সময় তা স্থানীয় জনতার হাতে আটক হয়। এ ঘটনায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​স্থানীয়দের সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধিত কার্ডধারীরা প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত দিনে সুবিধাভোগীদের চাল না দিয়ে গোপনে বস্তা বদলে তা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন ডিলার সেলিম। বিষয়টি টের পেয়ে গত ১১ই আগষ্ট (মঙ্গলবার) স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বস্তাবন্দী চাল আটকে দেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন।
​ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরাকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফুড অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ১২ই আগষ্ট (বুধবার) ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছেন।
​এলাকাবাসীর দাবি, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা নিয়ে এ ধরনের কালোবাজারি ও অনিয়ম কোনোভাবেই বরদাশত করা যায় না। দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর