বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল তারাকান্দায় প্রেমঘটিত বিয়েকে ‘অপহরণ’ সাজিয়ে যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাকনী-রাজধারিকেল পাকা সড়কে বিশাল গর্ত: তারাকান্দায় জনদুর্ভোগ চরমে, ভারী যান চলাচল বন্ধ তারাকান্দার বাট্টাভাটপাড়া এস. সি. উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন: সভাপতি এডভোকেট ইসমাইল তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত

তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ- / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ চড়পাড়া সন্ধ্যানী স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ই জুন নিজ বাড়ি থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার জনগণের খোঁজখবর নিতে বের হন মোস্তাফিজুর রহমান আকাশ। পথিমধ্যে মুন্সিরহাট – তারাকান্দা সড়কের মাঝিয়ালীর দাউদপুর নামকস্থানে  মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এই ভয়াবহ দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায়।

​দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহের চড়পাড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চড়পাড়া সন্ধ্যানী স্পেশালিষ্ট হাসপাতালের ৪ তলার ৯নং ওয়ার্ডে ভর্তি আছেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে,  ২৪শে জুন রাত ১০টায় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁর পায়ে একটি জরুরি অস্ত্রোপচার (অপারেশন) করার কথা রয়েছে।

​দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ তাঁর নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর