মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
কাকনী-রাজধারিকেল পাকা সড়কে বিশাল গর্ত: তারাকান্দায় জনদুর্ভোগ চরমে, ভারী যান চলাচল বন্ধ তারাকান্দার বাট্টাভাটপাড়া এস. সি. উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন: সভাপতি এডভোকেট ইসমাইল তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন ময়মনসিংহে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২৬ দফা নতুন নির্দেশনা, ক্লাসে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ​ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বদলি নীতিমালায় সংস্কার চান সচেতন মহল: সিন্ডিকেট ভাঙতে ৩ বছর পরপর বদলির দাবি অপপ্রচার ও বিকৃত ভিডিওর মাধ্যমে মানহানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ” পণঘাগড়াকে ‘পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম’ ঘোষণা: শত শত  মানুষের উপস্থিতিতে আনন্দ উৎসব
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দার বাট্টাভাটপাড়া এস. সি. উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন: সভাপতি এডভোকেট ইসমাইল

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বাট্টাভাটপাড়া এস. সি. উচ্চ বিদ্যালয়’এর ৪ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। গত ০৯ জুন আবেদনের প্রেক্ষিতে গতকাল ২২ জুন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মাদ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪-এর ৬৪(১) নং ধারা অনুযায়ী গঠিত এই এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে।

​বোর্ডের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই ০৬ মাস মেয়াদের মধ্যেই বিদ্যালয়টিকে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। যদি এই সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনে কর্তৃপক্ষ ব্যর্থ হয়, তবে বিদ্যালয়ের অনুমতি ও স্বীকৃতি বাতিল করা হবে। একই সাথে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতাদিও বন্ধ করে দেওয়া হবে।

​অনুমোদিত নতুন এডহক কমিটিতে যারা স্থান পেয়েছেন:

  • সভাপতি: নজরুল ইসলাম (এডভোকেট ইসমাইল)
  • সাধারণ শিক্ষক সদস্য: মাসুম আহমেদ (প্রতিষ্ঠানে যোগদানের তারিখ: ১৯-০৬-২০১৩)
  • অভিভাবক সদস্য: মোঃ রফিকুল ইসলাম তালুকদার (সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফিয়া আইরিন বেলীর পিতা)
  • সদস্য সচিব: প্রধান শিক্ষক (পদাধিকারবলে)

​শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধানমালার ৬৫(৩) ধারা অনুযায়ী, এই এডহক কমিটি কোনোভাবেই নিজস্ব প্রক্রিয়ায় কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগ করতে পারবে না। কমিটি কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) নিকট শূন্য পদের চাহিদা পাঠাতে পারবে এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ দিতে পারবে। এছাড়া, কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা দণ্ড আরোপ করতে হলে শিক্ষা বোর্ডের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

​এই আদেশের অনুলিপি ইতিমধ্যে ময়মনসিংহের জেলা শিক্ষা অফিসার, তারাকান্দার উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর