রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক সফল জিএস ও সজ্জন ব্যক্তিত্ব সারোয়ার জাহান শাহীনের প্রয়াণ: এক বর্ণাঢ্য ও নীতিবান জীবনের অবসান বানিহালা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আবেগঘন খোলা চিঠি দিলেন বিএনপি নেতা ছায়াদুল ইসলাম মন্ডল বাংলাদেশ দলিল লেখক সমিতির জরুরি সভায় পেশা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান তারাকান্দায় চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ দায়ের বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে তারাকান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের জমজমাট প্রীতি ম্যাচ তারাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে  এমপি লিটন এর  গভীর শোক
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ১৮৬ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকগণের কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​১৭ জুন (বুধবার) তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয় মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। সাব-রেজিস্ট্রার কার্যালয়, তারাকান্দা, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারবৃন্দ।
​তারাকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ-এর সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল ৯টা ৪০ মিনিটে কর্মশালার মূল কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকে প্রশিক্ষণার্থীদের নাম রেজিস্ট্রেশন এবং পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

​দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ আইনি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আমন্ত্রিত প্রশিক্ষকগণ।
নান্দাইল উপজেলার সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদ ‘নিবন্ধন আইন, ১৯০৮’, ‘দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪’, সঠিকভাবে দলিল প্রস্তুতকরণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাগলা উপজেলার সাব-রেজিস্ট্রার এম নফিয বিন যামান ‘পাওয়ার অব অ্যাটর্নি আইন ২০১২’ এবং ‘পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা ২০১৫’ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের স্পষ্ট ধারণা প্রদান করেন।
​গৌরীপুর উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম ‘ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩’ এবং ‘বালাম লিখন পদ্ধতি’র খুঁটিনাটি তুলে ধরেন।​
মধ্যাহ্নভোজ ও নমাজের বিরতির পর তারাকান্দা সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ বিভিন্ন দলিল রেজিস্ট্রেশনে প্রযোজ্য ফিস, শুল্ক, উৎসে কর ও ভ্যাট সম্পর্কে সেশন পরিচালনা করেন।
​কর্মশালায় বক্তারা বলেন, সাধারণ জনগণের দাপ্তরিক সেবা প্রাপ্তি সহজতর করতে এবং ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আরও গতিশীলতা ও আধুনিকায়ন আনতে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কাজের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়, যেন সেবাগ্রহীতারা কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও নির্বিঘ্নে সেবা লাভ করতে পারেন।
​প্রশিক্ষণ শেষে এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণার্থীরা তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন জটিলতা নিয়ে প্রশ্ন করেন এবং সাব-রেজিস্ট্রারগণ তার আইনি সমাধান দেন। সবশেষে সভাপতি
মোঃ রহমত উল্লাহ লতিফ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
​প্রশিক্ষণে তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারী, কর্মরত নকলনবীশ এবং স্থানীয় সনদপ্রাপ্ত দলিল লেখকগণ অংশ নেন এবং কর্মক্ষেত্রে সেবার মানোন্নয়ন ও নিয়মানুবর্তিতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মশালায়   বিগত তিন অর্থবছরে সম্পাদিত কাজের পরিসংখ্যান উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্যানুযায়ী,
২০২৩-২৪ অর্থ বছরে রেজিস্ট্রিকৃত দলিল ৪৫৯৬ টি রেজিষ্ট্রেশন করে রাজস্ব হয় ১০,৯১,৬৯,৩১৭/-টাকা,
২০২৪-২৫ অর্থ বছরে ৪৭০৩ টি দলিল রেজিষ্ট্রেশন করে রাজস্ব আদায় করা হয় ১৩,০৪,২০,৪৬৫/-টাকা,
২০২৫-২৬ অর্থ বছরে (৩১ মে, ২০২৬ পর্যন্ত)৪৭০৩ টি দলিল রেজিষ্ট্রেশন করে ১৪,৯৮,৩১,২৮২/-টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছেন তারাকান্দা সাবরেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ।
প্রশিক্ষণ কর্মশালায় অফিস স্টাফ, দলিল লেখক ও নকলনবীশদের কাজের পরিমাণ ও মানের ভিত্তিতে সেরা নির্বাচন করা হয়।
এবছর বর্ষসেরা দলিল লেখক নির্বাচিত হলেন আলতাফ হোসেন সরকার, বর্ষসেরা অফিস স্টাফ মনিরুজ্জামান, বর্ষসেরা নকলনবীশ হিসেবে নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করে  নাসিমা আক্তার,দ্বিতীয় সাঈদা আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন রুমা আক্তার।
প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষকগণ বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর