ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ৩ দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ’ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৫ জুন (সোমবার) বিকেলে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, আঞ্চলিক তথ্য অফিস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এবং ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব যৌথভাবে এই বিশেষ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মো. মাসুদ মিয়া (উপপ্রধান তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস)।
প্রধান অতিথি ছিলেন, মীর আকরাম উদ্দীন আহম্মদ (পরিচালক, জেলা তথ্য অফিস)।
সভাপতিত্ব করেন-শিবলী সাদিক খান (সাধারণ সম্পাদক, বিএমইউজে)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন : মোশাররফ হোসেন (সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেসক্লাব)।
রিসোর্স পারসন ছিলেন, সিনিয়র সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ এবং নিজাম মল্লিক নিজু।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন : মো. আরিফ রেওগীর (সভাপতি, ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব) ও জহর লাল দে।
”বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করতে হলে বুনিয়াদী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই কর্মশালা সাংবাদিকদের পেশাগত মান, দায়িত্বশীলতা ও নৈতিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
৩ দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তরুণ ও মাঠপর্যায়ের সংবাদকর্মীরা অংশ নেন। পেশাগত আলোচনার পাশাপাশি সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই আয়োজন শেষ হয়।