বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ১৮৬ Time View
Update : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউত)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোতাহার হোসেন তালুকদার।

​১১ জুন ২০২৬ (২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩) তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদার-কে এই পদে নিয়োগ প্রদান করা হলো। সরকারের গ্রেড-২ পদে যোগদানের তারিখ হতে আগামী ০১ (এক) বছর মেয়াদের জন্য তাঁকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

​নিয়োগের শর্তানুযায়ী, দায়িত্ব গ্রহণের পূর্বে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী পরবর্তীতে চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

​জনস্বার্থে জারীকৃত এই আদেশের অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্টসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর ও দাপ্তরিক প্রধানদের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  জননেতা রিয়াজ উদ্দিন তালুকদারের সুযোগ্য সন্তান। তিনি নিজে তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউত)-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ময়মনসিংহের বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। তাঁর এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান জমিদাতা সদস্য সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।এক অভিনন্দন বার্তায় তিনি  নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর নেতৃত্বে ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর