সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
তারাকান্দায় মামলা করতে যাওয়ার পথে চাচাকে ছুরিকাঘাত করে হত্যা শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ ই-মিউটেশনে জেলায় শীর্ষে তারাকান্দার এসিল্যান্ড ছালেহীন, হয়রানিমুক্ত সেবায় সন্তুষ্ট তারাকান্দাবাসী ফুলপুরে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার আদালতের রায় পেয়েও জমিতে বাঁধা, ৯৯৯-এর হস্তক্ষেপে চাষাবাদ করতে পারল ভুক্তভোগী পরিবার তারাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শাহজাহান মেম্বার তারাকান্দায় হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ‘সহায়তা কেন্দ্র’ পরিদর্শন করলেন এসিল্যান্ড নাজমুস ছালেহীন ত্রিশালের কবি আব্দুর রশিদ সরকারের লেখা কবিতা” লজ্জা যদি থাকতো”; ঢাকায় সুমি নামের ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে অমানুষিক বর্বরতা’ চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে বাস চালক-হেলপারের হামলায় সিএনজি চালকসহ যাত্রী আহত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২০৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে উল্টো পথে (রং সাইড) আসা একটি যাত্রীবিহীন  বাসের চালক ও হেলপারের বেপরোয়া আচরণ এবং নির্মম হামলার শিকার হয়েছেন এক সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা।

আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

​হামলাকারী বাসটি শেরপুর-বকশীগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচলকারী ‘সিদরাতুল মুনতাহা’ পরিবহনের (ঢাকা মেট্রো-…) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিদরাতুল মুনতাহা’ পরিবহনের একটি খালি বাস ঢাকা বাইপাস মোড় এলাকায় সম্পূর্ণ উল্টো পথ দিয়ে বেপরোয়া গতিতে ধেয়ে আসে। এ সময় মোড়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাস চালক নিজের অপরাধ ঢাকতে কিছু বুঝে ওঠার আগেই বাসের চালক নেমে এসে আকস্মিকভাবে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

​একপর্যায়ে বাসের হেলপারসহ আরও কয়েকজন চালকের সাথে যোগ দিয়ে সিএনজি চালককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। সিএনজি চালিত অটোরিকশায় থাকা সাধারণ যাত্রীরা অসহায় চালককে বাঁচাতে এগিয়ে এলে, ক্ষিপ্ত বাস চালক ও তার সহযোগীরা যাত্রীদের ওপরও চড়াও হয় এবং তাদের সমানে পিটিয়ে জখম করে।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা জানান, বাস চালকের চোখ-মুখ এবং আচরণ দেখে তাকে চরম মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। সামান্য কারণে প্রকাশ্য দিবালোকে এমন অমানবিক ও সহিংস তাণ্ডব দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন। হামলার শিকার আহত চালক ও যাত্রীরা এই অন্যায়ের তীব্র ক্ষোভ ও বিচার দাবি করেছেন।

এই ঘটনার পর ঢাকা বাইপাস মোড় এলাকায় সাধারণ চালক ও পথচারীদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ— মাদকাসক্ত ও বেপরোয়া গণপরিবহন চালকদের কারণে সড়কে সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে। তারা এই ঘটনার সাথে জড়িত ‘সিদরাতুল মুনতাহা’ বাসের চালক, হেলপার ও তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর