বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় দাবিহীন দলিল বিনষ্টের নোটিশ: ১৭ জুনের মধ্যে মূল দলিল তোলার আহবান

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা) / ৩৪৫ Time View
Update : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পড়ে থাকা ২০২০ সালের এবং তার পূর্ববর্তী সময়ের বিপুল পরিমাণ দাবিহীন মূল দলিল বিনষ্ট (ধ্বংস) করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৭ জুন, ২০২৬ তারিখ বিকেল ৩:০০ ঘটিকায় এই দলিলগুলো বিনষ্ট করা হবে।

​তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং দলিল লেখক ও মোসাবিদাকারীদের এই তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) এবং ময়মনসিংহ জেলা রেজিস্ট্রারের স্মারকাদেশ অনুযায়ী— অছিয়তনামা (উইল) ও সরকারি দলিল ব্যতীত অন্যান্য সব দাবিহীন দলিল ‘রেজিস্ট্রেশন আইন, ১৯০৮’ এর ৮৫ ধারা মোতাবেক বিনষ্ট করা হবে। বিশেষ করে, বিগত ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়া ২০২০ সালের ২০৪৫ নম্বর দলিল এবং তার আগের যেসকল মূল দলিল মালিকেরা এখনো সংগ্রহ করেননি, সেগুলো এই প্রক্রিয়ার আওতাভুক্ত থাকবে।

​জনস্বার্থ ও জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে আগামী ১৭ জুন, ২০২৬ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকার মধ্যে মূল দলিল সংগ্রহের শেষ সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দলিল রেজিস্ট্রেশনের সময় প্রাপ্ত ৫২ (খ) ধারার রশিদ অফিসে দাখিল করে মূল দলিল ফেরত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

​তারাকান্দা সাব-রেজিস্ট্রার মো: রহমত উল্লাহ লতিফ জানান, এটি একটি আইনি প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের পরে দাবিহীন দলিলগুলো আইন ও বিধি মোতাবেক বিনষ্ট করা হবে এবং এরপর আর কোনোভাবেই মূল দলিল ফেরত পাওয়ার সুযোগ থাকবে না। বিষয়টি অতীব জরুরি হওয়ায় উপজেলার সংশ্লিষ্ট সকল জমির মালিকদের দ্রুত সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর