রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখক ও নকলনবিশদের অধিকার আদায়ে আইনমন্ত্রীর কাছে মাসুদ রানার জোরালো দাবি দলিল লেখকদের পারিশ্রমিক বৃদ্ধি ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস আইনমন্ত্রীর তারাকান্দার  নকলনবিশ নুরুল হক সরকারের মৃত্যুতে সোহেল আকন্দের গভীর শোক কাঁচিঝুলী মোড়ে ড্রেনেজ কাজের ধীরগতি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও  দুর্গন্ধে চরম ভোগান্তিতে ময়মনসিংহবাসী তারাকান্দায় খৈলাপুরী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: খাস জমি দখলের দাবি নাকচ ভূমি অফিসের ময়মনসিংহের ডায়মন্ড মামুনের ফ্রিল্যান্সিং এর আড়ালে পর্ণ সাইটের দালালী!এলাকায় চাঞ্চল্য : ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দার  নকলনবিশ নুরুল হক সরকারের মৃত্যুতে সোহেল আকন্দের গভীর শোক

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)। / ১৯২ Time View
Update : রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের প্রাক্তন নকলনবিশ নুরুল হক সরকার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ই মে (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলার ধলীরকান্দা দিঘারকান্দা বাড়ী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মরহুম তৈয়ব আলী মন্ডলের পুত্র এবং তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বর্তমান নকলনবীশ মোজাম্মেল হক সরকারের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​নুরুল হক সরকারের মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত তারাকান্দায় ছুটে যান বাংলাদেশ নকলনবিশ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক   সোহেল আকন্দ। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জ্ঞাপন করেন।

​১৬ই মে (শনিবার) বেলা ১১টায় মরহুমের নিজ বাড়ির প্রাঙ্গণে  যানাজার নামাজ  অনুষ্ঠিত হয়। যানাজায় নকলনবিশ নেতা সোহেল আকন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাব-রেজিস্ট্রার অফিসের সহকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ গ্রহন করেন। যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর