শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

টানা দ্বিতীয়বার ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মফিজ উদ্দিন তালুকদার

ময়মনসিংহ প্রতিনিধি।। / ১৫৮ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী পেশাদারিত্ব এবং সুযোগ্য নেতৃত্বের ধারাবাহিকতায় পুনরায় ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মোঃ মফিজ উদ্দিন তালুকদার। গত ৯ই মে অনুষ্ঠিত জেলা সমিতির সম্মেলনে উপস্থিত সদস্যদের সমর্থনে তিনি টানা দ্বিতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।
মোঃ মফিজ উদ্দিন তালুকদার ১৯৮৩ সালের ২০শে অক্টোবর তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ১৯০৮ সালে ভূমি রেজিস্ট্রেশন আইন প্রবর্তনের সময় থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে দলিল লেখার পেশায় জনগণের সেবা দিয়ে আসছে। তাঁর পিতামহ মরহুম হাছেন আলী তালুকদার এবং পিতা মরহুম আবুল হাসিম তালুকদারের উত্তরসূরি হিসেবে ১৯৯৮ সাল থেকে তিনি এই পেশায় সম্পৃক্ত হন।
অল্প বয়সেই নেতৃত্বের গুণাবলীতে উজ্জ্বল মফিজ উদ্দিন তালুকদার তারাকান্দা দলিল লেখক সমিতির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন স্থানীয় সমিতির নেতৃত্ব দিচ্ছেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-প্রচার সম্পাদক এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা পর্যায়েও তিনি প্রচার সম্পাদক ও সদস্য হিসেবে সফলতার সাথে কাজ করেছেন।,
পেশাগত কাজের পাশাপাশি তিনি একজন দক্ষ সাংবাদিক ও শিক্ষানুরাগী। তিনি জনপ্রিয় গণমাধ্যম ‘দৈনিক স্বাধীন বাংলার সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। গাজীপুর সদর আঃ সামাদ মেমোরিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক হিসেবে যথেষ্ঠ সুনাম রয়েছে তার । এছাড়া তিনি মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য এবং ঐ বিদ্যালয়ের প্রথম স্নাতক (গ্রাজুয়েট) সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন।
জনসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময় নানান সম্মাননায় ভূষিত হয়েছেন।
টানা দ্বিতীয়বার জেলা কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর মফিজ উদ্দিন তালুকদার বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশিদ সরকার এবং মহাসচিব কেএস হোসেন টমাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি ময়মনসিংহের ১৫টি সাব-রেজিষ্ট্রি অফিসের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
​তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর