মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৫৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ময়মনসিংহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি, ময়মনসিংহ জেলা শাখা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় ময়মনসিংহ শহরের বাইপাস আউয়াল নূর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে জেলার সকল উপজেলার প্রতিনিধিরা অংশ নিয়ে পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
​বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ উদ্দিন তালুকদারের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, শোক প্রস্তাব পাঠ এবং বিশেষ মোনাজাত করেন পাগলা দলিল লেখক সমিতির নেতা সাইফুল ইসলাম( হারুন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর দলিল লেখক সমিতির সভাপতি গোলাম আব্বাস বাবুল।
​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, “দলিল লেখকরা ভূমির মালিকানা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। আমাদের নিজেদের মানোন্নয়ন এবং সততার সাথে সাধারণ মানুষকে সেবা দিয়ে যেতে হবে।” তিনি সরকারি পর্যায়ে দলিল লেখকদের অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
​প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতির  মহাসচিব -কে এস হোসেন টমাস বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ছাড়া কোনো অধিকার আদায় সম্ভব নয়। ২০২৬ সালের এই সম্মেলন ময়মনসিংহে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক মিয়া, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব এসএম আয়নাল হক ও আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, যুগ্ম-মহাসচিব মোঃ রুহুল আমিন খান ও আরজু আখন্দ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আনোয়ার হোসেন সরকার।
​এছাড়াও সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন গোলাম আব্বাস বাবুল, সাংগঠনিক বক্তব্য পেশ করেন সম্মেলনের আহ্বায়ক মোঃ শামসুল আলম সুরুজ এবং প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব হাজী এনামুল হক সরকার। তৃণমূলের শক্তি প্রদর্শনে প্রতিটি উপজেলা থেকে আগত প্রতিনিধিরা তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।
এসময় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,
আলতাব হোসেন সরকার, আল আমীন সরকার ওয়ালী, শরাফ উদ্দিন ফরাজী, আঃ জলিল সরকার, মজিবুর রহমান, জিয়াউর রহমান জিয়া,আনোয়ার হোসেন সবুজ,মোশারফ হোসেন কাঞ্চন, খোরশেদ আলম সরকার, জাহাঙ্গীর আলম সরকার (বিপ্লব)প্রমুখ।
​সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক গতিশীলতা রক্ষায় ময়মনসিংহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:​সভাপতি: মোঃ শামসুল আলম সুরুজ (ময়মনসিংহ সদর)​সিনিয়র সহ-সভাপতি: গোলাম আব্বাস বাবুল (ময়মনসিংহ সদর)​সাধারণ সম্পাদক: মোঃ এনামুল হক সরকার (নান্দাইল)​সাংগঠনিক সম্পাদক: মোঃ মজিবুর রহমান (ফুলবাড়িয়া)​অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ): মোঃ মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা),
​অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও গুণীজন এবং কৃতি সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে ময়মনসিংহ জেলা শাখা আরও সুসংগঠিত হবে এবং সাধারণ দলিল লেখকদের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর