বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে খাল দখল করে ফিশারি: জলাবদ্ধতায় ১০ হেক্টর জমির ফসল পানির নিচে তারাকান্দায় ফার্মাসিস্টের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: এলাকায় চাঞ্চল্য ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ সদরের সিয়াম সরকার নিহত উজ্জ্বল মিয়ার সার্টিফিকেট ও মার্কসীট হারিয়েছে তারাকান্দায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক -ক্রেতা বিক্রেতাদের দূর্ভোগ তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ত্রিশালে মায়ের ফেলে যাওয়া সন্তানের আশ্রয় এখন সবুজ মিয়ার পরিবারে: মানবতার এক বিরল দৃষ্টান্ত” ময়মনসিংহে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নির্দোষ বাবা-মায়ের মুক্তি চায় এলাকাবাসী:তারাকান্দায় সাজানো অপহরণ মামলায় মানবিক সংকটে কিশোর ইফতু ​
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৬১ Time View
Update : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ময়মনসিংহ মহানগরের দিঘারকান্দা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ মে, ২০২৬ (বুধবার) সংস্থাটির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বিকেবি) শাখা অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করেন।
​ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদান করেন একদল অভিজ্ঞ চিকিৎসক:​ডাঃ বুশরা নুর তুসি,​ডাঃ রিয়াজ মাহমুদ হুদা,​ডাঃ ফারজানা সুলতানা,​ডাঃ মোঃ মুহিব সরকার,​ডাঃ মোঃ সুমন রহমান,​ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ,​ডাঃ জীম সাগর,​ডাঃ মহিউদ্দিন সুমন অনি,​ডাঃ ইসমাইল হোসেন।​​বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:​শামীম আল মামুন (শাখা ব্যবস্থাপক),​মোঃ রাশেদুল ইসলাম (আইটি অফিসার),​দিপু কুমার সূত্র ধর (হিসাবরক্ষক) এবং অন্যান্য কর্মকর্তা।
​মোঃ নবাব আলী জানান, পিএমকে তাদের সকল শাখায় এই ধারাবাহিক সেবা কার্যক্রম পরিচালনা করছে। আজকের ক্যাম্পে বিনামূল্যে প্রেসক্রিপশন ও ঔষধের পাশাপাশি চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়েছে।
​আইটি অফিসার মোঃ রাশেদুল ইসলাম উল্লেখ করেন যে, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে ঋণ ও উন্নয়ন কর্মসূচীর পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচীকে গুরুত্ব দিয়ে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা এবং গর্ভবতী মায়েদের বিশেষ সেবা প্রদান করা হয়। শাখা ব্যবস্থাপক মোঃ শামীম আল মামুন প্রতি বছর এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
​বিনামূল্যে আধুনিক চিকিৎসা ও ঔষধ পেয়ে এলাকার অসহায় মানুষ অত্যন্ত আনন্দিত। তারা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর