ময়মনসিংহ উৎসবের আমেজে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণের মধ্য দিয়ে ময়মনসিংহে গ্রাহকদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবার ডালি সাজিয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, স্টেশন রোড শাখা। তারা উৎসব মূখর পরিবেশে ময়মনসিংহ শহরের বিভিন্ন রাস্তায়
শোভাযাত্রা ও রেলি বের এদিবসটি উদযাপন করেন। ঐতিহ্যের এই দিনে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও জনবান্ধব করার ঘোষণা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ শহরের পালিকা শপিং সেন্টারের বিপরীতে অবস্থিত এই শাখাটি গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে শাখায় একটি আধুনিক ‘ভিআইপি লাউঞ্জ’ স্থাপন করা হয়েছে। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের টাকা কোনো প্রকার ঝামেলা ছাড়াই স্বজনরা যেন সংগ্রহ করতে পারেন, সেজন্য রাখা হয়েছে বিশেষ ও নিরিবিলি ব্যবস্থা।
সেবার আধুনিকায়ন ও বৈচিত্র্য: আর্থিক নিরাপত্তার পাশাপাশি মুনাফার দিকে নজর দিয়ে শাখাটি বর্তমানে আকর্ষণীয় হারে এফডিআর (FDR), ডিপিএস (DPS) ও মিলিওনেয়ার স্কিম পরিচালনা করছে। ব্যবসায়িক লেনদেনে গতি আনতে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে সিসি লোন ও বিজনেস লোন প্রদান করা হচ্ছে। অন্যদিকে সাধারণ গ্রাহকদের গৃহঋণ, পার্সোনাল লোন ও বাড়িভাড়া লোন সুবিধা দিচ্ছে এই শাখা। কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিংয়ে সম্পৃক্ত করতে স্কুল ব্যাংকিং ও ভিসা ডেবিট কার্ডের সুবিধাও রাখা হয়েছে।
শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) বলেন, “আমরা গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। আমাদের শাখায় দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আধুনিক প্রযুক্তির মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যায়। এছাড়া শাখার ভেতরেই এটিএম (ATM) ও সিআরএম (CRM) বুথ রয়েছে, যা গ্রাহকদের ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করছে।”
বর্তমানে শাখাটি থেকে ক্রেডিট কার্ড,মাল্টিকারেন্সি প্রিপেইড কার্ড এবং ব্যাংকাসুরেন্স সুবিধাসহ সকল ধরনের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে প্রদান করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো প্রয়োজনে গ্রাহকদের সরাসরি শাখায় আসার অথবা ০১৮১০-১৭৭৩৮০ ও ০১৮১০-১৭৭১৮৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা ও র্যালির বর্ণিল আবহে ডাচ-বাংলা ব্যাংক তাদের মূলমন্ত্র ‘আপনার আস্থার পরম প্রতীক’ বজায় রেখে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে।